সাহারা’র মালিক সুব্রত রায়ের জীবনী এবার পর্দায়, আসছে ‘স্ক্যাম’ সিরিজের তৃতীয় সিজন

২০২০-এর দশকের গোড়ার দিকে, সুব্রত রায় চিট-ফান্ডের কারসাজি থেকে শুরু করে জাল বিনিয়োগকারী পর্যন্ত একাধিক অভিযোগের ঘূর্ণিঝড়ে ধরা পড়েন, এবং শেষ পর্যন্ত তিনি ২০১৪ সালে গ্রেপ্তার হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘স্ক্যাম’-এর দুটি সফল মরসুমের পর, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশের ঘোষণা করলেন বলিউডের প্রখ্যাত পরিচালক হংসল মেহতা। এবার হংসল মেহতার, ফোকাসে রয়েছেন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সুব্রত রায়। যিনি সাহারা গ্রুপ এবং ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ছিলেন। ‘স্ক্যাম ২০১০: দ্য সুব্রত রায় সাগা’-এর ঘোষণা দিলেন হংসল মেহতা। সোশ্যাল মিডিয়ায় ওয়েবসিরিজের প্রথম প্রোমো শেয়ার করলেন হংসল মেহতা। পরিচালক লিখেছেন, “sc3m ফিরে এসেছে! স্ক্যাম 2010: সুব্রত রায় সাগা, শীঘ্রই @sonylivindia #Scam2010 OnSonyLIV”-এ আসছে।” তমাল বন্দ্যোপাধ্যায়ের ‘সাহারা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটির উপর ভিত্তি করে, সিরিজটি তৈরি করা হয়েছে। সিরিজটি স্টুডিও নেক্সট সহযোগিতায় অ্যাপ্লাজ এন্টারটেইনমেন্টের দ্বারা প্রযোজিত এবং পরিচালনা করবেন হংসল মেহতা। ১৯৭৮ সালে ব্যবসায়িক সংগঠন সাহারা ইন্ডিয়ার পরিবার তৈরি করেছিলেন সুব্রত রায়। স্মল ফাইন্যান্স গ্রুপগুলি তাঁর হাতেই প্রতিষ্ঠিত।

সাহারা ভারত জুড়ে প্রায় ৫,০০০ টিরও বেশি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। এককালে সাহারা গোষ্ঠীর অধীনে কাজ করতেন প্রায় ১.২ মিলিয়ন কর্মী। এমন বিরাট ব্যবসার পেছনে চলত তাঁদের জালিয়াতির ব্যবসা। ম্যাভেরিক ব্যবসায়ী সুব্রত রায়ের ধুলো থেকে হীরার গল্প ফুটে উঠবে হংসল মেহতার Scam ২০১০ সিরিজে। ২০২০-এর দশকের গোড়ার দিকে, সুব্রত রায় চিট-ফান্ডের কারসাজি থেকে শুরু করে জাল বিনিয়োগকারী পর্যন্ত একাধিক অভিযোগের ঘূর্ণিঝড়ে ধরা পড়েন, এবং শেষ পর্যন্ত তিনি ২০১৪ সালে গ্রেপ্তার হন। তাঁর প্রায় ২৫,০০০ কোটি টাকার জালিয়াতির ব্যবসার সব তথ্য উদ্ধার করে পুলিশ। এই সিরিজের প্রোমো শেয়ার করে হংসল মেহতা বলেছেন, “স্ক্যাম আমার জন্য শুধুমাত্র একটি ফ্র্যাঞ্চাইজি নয়। এটা আমাদের সময়ের একটি ক্রনিকলিং। আমি আবারও অ্যাপ্লাজ এবং সোনি LIV-এর সঙ্গে এই বৃহত্তর জীবনের গল্পটিকে জীবন্ত করে তুলতে পেরে রোমাঞ্চিত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Hansal Mehta (@hansalmehta)

প্রসঙ্গত, ২০১৪ সালে জাল চক্রে ধরা পড়ার আগে ২০২৩ সালে, সাহারা বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ড অঞ্চলে ত্রাণ প্রচেষ্টায় অবদান রেখেছিল। যেখানে এক লক্ষ বোতল পানীয় জল, প্যাকেটজাত জুস এবং খাবারের প্যাকেট সহ মোমবাতি এবং ম্যাচের বাক্সগুলি সরবরাহ করছিলেন তাঁরা। এছাড়াও সেখানে ২৫ টি মেডিক্যাল হেলথ ইউনিট ভ্যান ছিল যেখানে ডাক্তার এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছিল। এছাড়াও কার্গিল যুদ্ধের পর, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১২৭ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সাহারা ইন্ডিয়ার প্রশংসা করেছিলেন। মুম্বাইয়ের হোটেল সাহারা স্টার ২০২১ সালে ফিডিং ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছিল। এর CSR উদ্যোগের অংশ হিসাবে, হোটেলটি ক্ষুধার্ত লোকদের খাবার সরবরাহ করে। তাঁদের এমন বড় অপরাধের পেছনে কখনই ঢাকা পড়েনি তাঁদের এই অবসান। অবশেষে ২০২৩ সালের ১২ নভেম্বর মারা যান সুব্রত রায়। তাঁর জীবনীই এবার পর্দায় তুলে ধরবেন হংসল মেহতা। ‘স্ক্যাম 1992: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ এবং ‘স্ক্যাম 2003: দ্য তেলগি স্টোরি’র পর হংসল মেহতার তৃতীয় স্ক্যাম সিরিজ হল ‘স্ক্যাম 2010: দ্য সুব্রত রায় সাগা’। প্রথমটি হর্ষদ মেহতার স্টক মার্কেটে উত্থান এবং পতন সম্পর্কে, যখন দ্বিতীয়টি আব্দুল করিম তেলগির নকল সাম্রাজ্যকে চিত্রিত করেছে, কেলেঙ্কারী ফ্র্যাঞ্চাইজিটি ভারতের আর্থিক জালিয়াতির কুখ্যাত কাহিনীগুলির উপর আলোকপাত করে৷

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল