ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের সম্পর্ক ভাঙার পর অনেকেই ভেঙে পড়েন, আবার কেউ কেউ নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। ঠিক এমনই এক কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী হানসিকা মোটওয়ানি, যেখানে তিনি জানালেন কীভাবে থেরাপি ও পরিবারের সমর্থন তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।

অভিনেত্রী হানসিকা মোতওয়ানি চলতি বছরের ১১ মার্চ মুম্বইয়ের একটি ফ্যামিলি কোর্টে পারস্পরিক সম্মতিতে ডিভোর্স পান তার স্বামী সোহেল খাতুরিয়া-এর সঙ্গে। প্রায় তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা খুলে বলেন তিনি। একটি কথোপকথনে হানসিকা জানান, এই সময় তার পাশে সবচেয়ে বেশি ছিলেন তার পরিবার, বিশেষ করে তার মা ও ভাই। ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই গভীর, এবং সেই কঠিন সময়েও তিনি ছিলেন শক্তভাবে পাশে। তার কথায়, পরিবার তাকে কখনও চাপ দেয়নি, বরং বলেছিল যে তিনি যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাদের এই সমর্থনই তাকে বড় সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে।  ডিভোর্সের সময় মানসিকভাবে তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন বলেও স্বীকার করেন হানসিকা। 

তিনি জানান, সাধারণত তিনি খুব হাসিখুশি মানুষ, তাই পরিবারের কাছে তাকে এমন অবস্থায় দেখা ছিল উদ্বেগজনক। সেই সময়ই এক বন্ধু তাকে থেরাপির পরামর্শ দেন, যা তার জীবনে বড় পরিবর্তন আনে। গত দুই বছর ধরে তিনি নিজের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার মতে, থেরাপি তাকে শুধু এই কঠিন সময় কাটাতেই সাহায্য করেনি, বরং তাকে শিখিয়েছে কীভাবে জীবনের জটিল পরিস্থিতি সামলাতে হয়। উদ্বেগ বা অ্যাংজাইটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটাও তিনি থেরাপির মাধ্যমেই শিখেছেন। হানসিকা আরও জানান, তার ও প্রাক্তন স্বামীর মধ্যে ঠিক কী হয়েছিল, সেই বিষয়টি আজও প্রকাশ্যে আনেননি এবং ভবিষ্যতেও আনবেন না। কারণ তার মতে, অতীত নিয়ে পড়ে থাকার কোনও মানে নেই। তিনি তার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন এবং এখন সামনে এগোনোটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।এই অভিজ্ঞতা থেকে স্পষ্ট, জীবনের কঠিন সময়েও সঠিক সমর্থন এবং মানসিক যত্ন একজন মানুষকে আবার নতুনভাবে শুরু করার শক্তি দিতে পারে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?