খান থেকে শুরু করে কাইফ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রণবীরকে

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন বলে কথা! সারা বলিউড থেকে টলিউড হইচই কান্ড। বলিউড অভিনেতা রণবীর সিং আজ ৩৯ বছরে পা দিলেন। একের পর এক শুভেচ্ছা জানাচ্ছে তাবড় তাবড় শিল্পিরা। এবার শুভেচ্ছা বার্তা জানালেন, সালমান খান কৃতি শ্যানন ও ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অন্যান্য সেলিব্রেটিরা।

সামাজিক মাধ্যমে রণবীরের ছবি ভাগ করে নিলেন সলমান খান। জানালেন, ‘শুভ জন্মদিন ম্যান’ নামও উল্লেখ করেছেন সেখানে। ৫ই জুলাই অনন্ত এবং রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে শেষ দেখা গিয়েছিল খান এবং সিং দুজনকেই। অসাধারণ নাচে মন জয় করেছিলেন দর্শকদের।

জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেন নি ক্যাটরিনা কাইফ। তিনি সামাজিক মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রণবীরের। তিনি জানিয়েছেন, খুব ভাল মনের মানুষ রণবীর। এভাবেই আনন্দে কাটুক দিনগুলো। এভাবেই উপভোগ করুক।

অন্যদিকে রণীরের সঙ্গে বউ সাজে ছবি ভাগ করে নিয়েছেন কৃতি শ্যাননও। তিনি জানিয়েছেন, এই বছর যেন হেসেখেলে আনন্দে কাটে । ভাল থাকার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বাইয়ে অঞ্জু ও জগজিৎ সিং পাওনানির ঘরে জন্মগ্রহণ করেন রণবীর সিং। তাঁর আসল নাম রণবীর সিং পাওনানি। তিনি মূলত সিন্ধি বংশোদ্ভূত পরিবারের। ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে ছিল। বড় মাপের অভিনেতা হতে চেয়েছিলেন তিনি। ধীরে ধীরে পরিচিতি বাড়ে বলিউডে। আজ তাকে বলিউডের সকলে চেনে। রণবীরের জীবনে আসে ‘গুন্ডে’, ‘গিল দিল’, ‘দিল ধড়কনে দো’-র মতো ব্যাক টু ব্যাক হিট ছবি।  দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবি ‘বাজিরাও মাস্তানি’ ৩৫০ টাকা  আয় করে। সাফল্যের তালিকায় রয়েছে জিম্বা, গাল্লি বয়, ৮৩ (বিশ্বকাপে ভারতের ৮৩ তম জয়ের সত্য গল্প), ‘সার্কাস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো একের পর এক হিট ছবি। প্রতিটি ছবিতেই অভিনয় করে মন জিতেছেন এই অভিনেতা। বর্তমানে তিনি ‘সিংগাম এগেইন’ ছবিতে অভিনয় করছেন।  

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?