নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মাহিয়া মাহি

আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও রণে ক্ষান্ত দিচ্ছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, বাংলা দেশের নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে লড়তে চলেছেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা ফেরদৌস, মাহিয়া মাহি। তবে অনলাইনের মাধ্যমে ফেরদৌস মনোনয়ন ফরম কিনলেও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি মাহিয়া মাহি। গত রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। যে তালিকায় নাম ছিল না মাহিয়া মাহির। তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জিয়াউর রহমান। আসলে রাজনীতির বাইরে আগামী নির্বাচনের জন্যে কেউ মনোনয়ন পাননি।

সুতরাং স্পষ্ট যে, মাহি রাজনৈতিক কোনও অংশ না থাকার কারণে দলীয় মনোনয়ন পাননি। ২০ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি, কিন্তু দলীয় প্রার্থী হওয়ার আশা হাতছাড়া হয়েছিল তাঁর। তবে হাল ছাড়েননি তিনি। জানা গিয়েছে, এবার মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসনের জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চলেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়ে এসেছেন।

এই প্রসঙ্গে মাহিয়া মাহি বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এলাকার মেয়ে, বর্তমান এমপি আমাকে চেনেন না, এটা আমার জন্য লজ্জার। আমাকে দেশের ৫০ পারসেন্ট মানুষ বোধহয় চেনে। আমি সংস্কৃতি কর্মী। তার (এমপির) এলাকার একটা মেয়ে সংস্কৃকিতে জড়িত, এটা জানার কথা ছিল। তিনি মনে হয় সংস্কৃতি মনা না।’ এদিকে মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী মাহিকে শক্তিশালী প্রার্থী বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় তিনি নাকি তাঁকে চেনেনই না, মাহিরা কোনও সিনেমাও দেখেননি। উল্লেখ্য ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে