‘সে কখনও আরশোলা মারেনি’, সলমানের কৃষ্ণসার হত্যা নিয়ে সেলিম খান

সলমান খান পশুদের ভালোবাসেন। যখন কৃষসার অসুস্থ হয়ে মারা গিয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বলেছিল, 'আমি সেখানে ছিলাম না।' তিনি পশুদের ভালবাসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৮ সালে বিষ্ণোই সম্প্রদায়ের দেবতারূপী কৃষ্ণসার কে হত্যার জন্যে আজও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সুপারস্টার সলমান খান। অভিনেতাকে বিনাশ করতে গিয়ে, লরেন্স বিষ্ণোইয়ের ক্ষোভে বলি হচ্ছেন একের পর এক তাঁর ঘনিষ্ঠরা। ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা NCP নেতা বাবা সিদ্দিকীকে খুনের পর সলমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যদিও অভিনেতা আতঙ্কিত হলেও নিজের কাজের প্রতিশ্রুতি চালিয়েই যাচ্ছেন। কড়া নিরাপত্তায় মুড়ে বিগবসের শুটিং করছেন। যাই হোক, সলমানের উপর রাগের কারণে বাবা সিদ্দিকী খুন হয়েছেন কিনা, সে বিষয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারে সলমানের পিতা সেলিম খান জানান, সলমানের জন্যে বাবা সিদ্দিকী খুন হননি।

লরেন্স বিষ্ণোইয়ের শত্রু সলমান খান। এমনকী প্রবীণ গীতিকার সেলিম খান পশুদের প্রতি সলমানের ভালবাসার উপরেও জোর দিয়ে হলেন, সলমান কখনও আরশোলা পর্যন্ত মারেন নি, সে কৃষ্ণসারকে কি করে হত্যা করবে। সেলিম আরও স্মরণ করেছেন যে, কৃষ্ণসার হত্যার ঘটনার সময় সলমান সেখানে উপস্থিত ছিলেন না। সেলিম বলেন, “সলমান খান পশুদের ভালোবাসেন। যখন কৃষসার অসুস্থ হয়ে মারা গিয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বলেছিল, ‘আমি সেখানে ছিলাম না।’ তিনি পশুদের ভালবাসেন। আমার পরিবার কখনও বন্দুক ব্যবহার করেনি। সলমানের লরেন্স বিষ্ণোইয়ের কাছে ক্ষমা চাওয়া মানে তাঁকে তাঁর অপরাধ মেনে নিতে বাধ্য করে। সে কোনও পশু মারেননি, সে কোনও প্রাণীকে হত্যা করিনি, সালমানও করিনি।”

সলমান এবং কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দ্বন্দ্ব ১৯৯৮ সালে যখন অভিনেতার কালো হরিণ শিকারের ঘটনা ঘটেছিল, সেই সময় থেকে। ২০১৮ সালে যোধপুরে আদালতে হাজিরা দেওয়ার সময় বিষ্ণোই অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছিলেন। তারপর থেকে সলমান তার জীবনের জন্য একাধিক হুমকি পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের থেকে। লরেন্স বিষ্ণোই, ওরফে বলকরণ বারার, রাজস্থানে হাম সাথ-সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন যখন শিকারের ঘটনাটি ঘটেছিল তখন তার বয়স ছিল পাঁচ বছর, যা বিষ্ণোই সম্প্রদায়কে বিরক্ত করেছিল, যারা প্রাণীটিকে শ্রদ্ধা করে। সালমান এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন এবং ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন