পরমব্রত-আবিরের সঙ্গে বিবাহ-বিভ্রাটে নাম জড়াল নায়িকা লহমার

শালীন ব্যক্তিটির চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, আর অশালীন ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই সিনেমার মহিলা কেন্দ্রীয় চরিত্রে থাকবেন লহমা, যার নাম মোহর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজা চন্দ-র পরবর্তীতে ছবি ‘বিবাহ বিভ্রাট’-এ অভিনয় করতে চলেছেন টলিউডের সেরা অভিনেতারা। থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। থাকছে আরও চমক, জানা গিয়েছে অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অভিনেত্রী লহমা ভট্টাচার্যও। বিয়ের নানা জটিলতা নিয়েই বাঁধা হবে এই ছবির গল্প। লহমা টলিউডে ডেবিউ করেছেন জিতের নায়িকার ভূমিকায় অভিনয় করে। তাঁর অভিনয়ও বেশ প্রশংসনীয়। এই নিয়ে দ্বিতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। জিতের সঙ্গে রাবণ দিয়ে ডেবিউ লহমার। লন্ডন থেকে সাংবাদিকতার পড়াশোনা করে এসেছেন লহমা। এমনকি কলকাতাতে ফিরেও কাজ করেছেন মিডিয়ায়। সঙ্গে অভিনয়ও শিখেছেন তিনি। আর তখনই জিতের অফিস থেকে ডেকে তাঁকে রাবণের জন্যে অফার দেওয়া হয়।

এদিকে, ‘বিবাহ বিভ্রাট’এর গল্পও বহুদিন আগেই শুরু করেছিলেন পরমব্রত। তবে সিনেমা শুরুর আগে সামান্য বদল করেছেন অভিনেতা। একজন খুব শালীন আর আরেকজন শালীন দুটি ব্যক্তির জীবনের উপর কেন্দ্র করেই ছবির গল্প বাঁধা হয়েছে। আর শালীন ব্যক্তিটির চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, আর অশালীন ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই সিনেমার মহিলা কেন্দ্রীয় চরিত্রে থাকবেন লহমা, যার নাম মোহর।

টলিউডের একাধিক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন রাজা চন্দ। তবে আবির আর পরমব্রতর সঙ্গে কাজ তাঁর এই প্রথম। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জয় সরকার। কলকাতাতেই চলবে ছবির শ্যুটিং। অন্যদিকে পরমব্রত আর আবির টলিউডের দুজন স্বনামধন্য অভিনেতা।তাঁরা দুজনে একাধিক ছবিতে একসঙ্গে কাজও করেছেন, যার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবন আর শাহাজাহান রিজেন্সি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বাস্তু শাপ’ ইত্যাদি।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন