মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মারনরোগ ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী হিনা খান(Hina Khan)। তবে এতটুকু ভেঙে না পড়ে সাহসিকতার সঙ্গেই এই রোগের বিরুদ্ধে লড়ছেন হিনা। অনুরাগীরা তাঁর এই লড়াই দেখে অনুপ্রাণিত হয়েছেন। এই মুহূর্তে স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন হিনা, ফলে চিকিৎসা চলছে পুরোদমে। বিভিন্ন যন্ত্রণাদায়ক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে হিনাকে, তবু অভিনেত্রীর মুখে সর্বদাই যুদ্ধ জয়ের হাসি।

আরও পড়ুনঃ কথা নাকি গীতা? চলতি সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার কে! দেখুন সম্পূর্ণ তালিকা

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতালের বেশ কিছু ছবি শেয়ার করেছেন হিনা খান। ছবিগুলিতে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে একটি থলির মতো ব্যাগ ধরে রয়েছেন হিনা যা বোতলের সাথে সংযুক্ত। যার ক্যাপশনে লেখা, ‘সুস্থতার পথে এই করিডোরগুলির মাধ্যমে আলোর দিকে হাঁটা..একটি একটি ধাপে.. কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এবং শুধুমাত্র কৃতজ্ঞতা।’ প্রকৃতপক্ষে, নিজের ক্যান্সারের এই যাত্রাপথে সহকর্মী সমেত অগণিত অনুরাগীদের শুভকামনা পেয়ে তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ শত্রুতা ভুলে মাঝ সমুদ্রে ১২ নাবিককে মৃত্যুর মুখ থেকে বাঁচাল ভারত-পাকিস্তানের সমুদ্র সেনা

ছবিগুলির কমেন্ট বক্সে আরেক অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ‘আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সর্বদা এবং চিরকাল তোমার জন্য অনেক শুভকামনা।’ সুনি গ্রোভার লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি’। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, ইনশাআল্লাহ হিনা।’ অন্য একজন লিখেছেন, ‘আমার হৃদয়, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে…শুধু পুরো প্রক্রিয়াটির উপর আস্থা রাখো।’ এদিন কমেন্ট বক্সে সকলেই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…