প্রায় ১ বছর পর জামিনে ছাড়া পেলেন সুশান্ত মৃত্যুর সঙ্গে জড়িত তাঁর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মারা গিয়েছেন প্রায় দুই বছরেরও অধিক সময় হয়ে গেল। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি খুন সবটা নিয়ে এখনো রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত অনেকেরই নাম উঠেছে, তাঁর মৃত্যুর পরপরই। এদিন অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে বোম্বে হাইকোর্ট জামিন দিয়েছে। সুশান্তের মৃত্যুর পর সবথেকে বেশি যাঁদের দিকে আঙুল উঠছিল, তাঁরা হলেন রিয়া চক্রবর্তী থেকে শুরু করে রিয়ার ভাই এবং সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani)। মাদক মামলায় হায়দ্রাবাদ থেকে ২০২১ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল সিদ্ধার্থকে। সোমবার আদালত পিঠানিকে জামিন দিয়েছে। পিঠানির আগে, প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও ঠিক একই কারণে গ্রেফতার করা হয়েছিল।

তিন মাস পর রিয়াকে জামিন দেওয়া হলেও তাঁর ভাই শৌভিক কিছুদিন পরে মুক্তি পান। কিন্তু সিদ্ধার্থ পিঠানিকে মুক্তি দেওয়া হয়নি। এতদিন পর তিনি আজ জামিন পেলেন। তাঁকে গ্রেফতার করার প্রায় এক বছর পর, ৫০,০০০ টাকার বন্ডে বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চ তাঁকে জামিন দিয়েছে। পিটিআই অনুসারে, পিঠানির বিরুদ্ধে, অবৈধ ট্র্যাফিককে অর্থায়ন এবং অপরাধীদের আশ্রয় দেওয়া, 27 নং আইন অনুযায়ী মুম্বই নারকোটিক ডিপার্টমেন্ট মামলা করেছিল। তবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই দাবি করে জামিন চেয়েছিলেন তিনি। পিঠানির আরও দাবি যে, তাঁর কাছ থেকে কখনই কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি এবং তাঁর কাছ থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত এমন কিছুই উদ্ধার করা হয়নি।

উল্লেখ্য, সিদ্ধার্থ পিঠানি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন। প্রয়াত অভিনেতা মারা যাওয়ার সময় তিনি ওই বাড়িতে উপস্থিত ছিলেন। প্রয়াত অভিনেতার সঙ্গে সিদ্ধার্থ পিঠানি, রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী মাদক সেবনে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। তবে মুম্বই পুলিশ বা সিবিআই তদন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ বের করতে পারেনি

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা