ডিভোর্স পাকা হল হানি-শালিনীর, ভরণপোষন বাবদ ১ কোটি দিলেন প্রাক্তন স্ত্রীকে

২০ বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী মিসেস শালিনী তলওয়ারের দ্বারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ অভিযোগ আনা হয়েছে তা শুনে আমি গভীরভাবে ব্যথিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের বিচ্ছেদ। আইনীভাবে বিচ্ছেদ হয়ে গেল বলিউডের জনপ্রিয় গায়ক তথা Rapper হানি সিং এবং তাঁর স্ত্রী শালিনী তালওয়ারের মধ্যে। প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি পড়ল হানি এবং শালিনীর। জানা গিয়েছে, প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ ১ কোটি টাকা দিয়েছেন হানি সিং।

অনেকদিন ধরেই তাঁদের বিচ্ছেদের মামলাটি আইনী হেফাজতে ছিল। শেষমেশ দিল্লির সাকেত জেলা আদালতে তাঁদের বিচ্ছেদ প্রক্রিয়া চূড়ান্ত করা হল আজ। বিচ্ছেদ হওয়া মাত্রই প্রাক্তন স্ত্রীকে ভরণপোষন বাবদ ১ কোটির চেক হস্তান্তর করলেন জনপ্রিয় গায়ক। এর আগেই শালিনী তলওয়ার অভিযোগ করেছিলেন যে, হানি তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। এই ভিত্তিতেই তিনি মামলা দায়ের করেছিলেন। তখনই তিনি হানির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। এমনকি হানি সিংয়ের বিরুদ্ধে শালিনী আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছিলেন।

যদিও প্রাক্তন স্ত্রীয়ের অভিযোগগুলির প্রতিক্রিয়া জানিয়ে হানি সিং একটি বিবৃতিতে জানিয়েছিলেন, “২০ বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী মিসেস শালিনী তলওয়ারের দ্বারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ অভিযোগ আনা হয়েছে তা শুনে আমি গভীরভাবে ব্যথিত। এই অভিযোগগুলো মারাত্মক জঘন্য। আমার গানের কথা, আমার স্বাস্থ্য নিয়ে জল্পনা, এবং সাধারণভাবে নেতিবাচক মিডিয়া কভারেজের জন্য কঠোর সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও আমি অতীতে কোনো পাবলিক বিবৃতি বা প্রেস নোট জারি করিনি শালিনীর বিরুদ্ধে। কিছু অভিযোগ আমার বৃদ্ধ বাবা-মা এবং ছোট বোনের দিকে নির্দেশিত করা হয়েছিল। যারা আমার খুব কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমার পৃথিবী তৈরি করেছিলেন। অভিযোগগুলো নিন্দনীয় এবং মানহানিকর প্রকৃতির। আমি ১৫ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি এবং সারা দেশের শিল্পী ও সঙ্গীতজ্ঞদের সঙ্গে আমি কাজ করছি। প্রত্যেকেই আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে অবগত। আমি দৃঢ়ভাবে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছি। কিন্তু আর কোনো মন্তব্য করব না কারণ বিষয়টি আদালতের বিচারাধীন। এদেশের বিচার ব্যবস্থায় আমার পূর্ণ আস্থা আছে এবং আমি নিশ্চিত যে সত্য শীঘ্রই সামনে আসবে।”

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর