‘সত্যম শিবম সুন্দরম’-এ রুপা, কীভাবে রাজ কাপুরের নজর এসেছিলেন জিনাত আমন?

এটি ছিল ১৯৭৬, এবং আমরা ভাকিল বাবুর শুটিং করছিলাম৷ রাজজি নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন, যখন তাঁর ছোট ভাই শশী কাপুর এবং আমি একে অপরের সঙ্গে জুটি বেঁধেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামে ডেবিউ করার পর থেকেই নিজের দীর্ঘ কর্মজীবনের ঝুলি থেকে একের পর এক অভিজ্ঞতা প্রকাশ্যে আনছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমন। আর ভক্তরাও প্রতিনিয়ত অপেক্ষায় থাকছেন কখন তিনি নতুন গল্প নিয়ে সামনে আসবেন। দিন কয়েক আগেই নিজের আইকনিক ছবি, ‘হরে রাম হরে কৃষ্ণা’-তে অভিনয়ের একটি দুর্দান্ত স্মৃতি উদঘাটন করেছিলেন জিনাত আমন। জানিয়েছিলেন, ছবিতে অভিনয়ের জন্যে বেশিরভাগ সময়েই গঞ্জিকা কি খেয়ে থাকতে হত। অভিনেত্রীর এমন সুন্দর সুন্দর কাহিনী শোনার জন্যে প্রতি মুহূর্তে তাঁর ইনস্টাগ্রামে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এবার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর সঙ্গে কাজের একটি অভিজ্ঞতা শেয়ার করলেন জিনাত আমন। আগামী ডিসেম্বরে রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। ১৯৭৮ সালের রোমান্টিক সিনেমা ‘সত্যম শিবম সুন্দরম’ -এ রূপার ভূমিকায় অভিনয় করছিলেন জিনাত আমন। তাঁর চরিত্রটি বেশ সাহসী ছিল।

মঙ্গলবার সকালে একটি পোস্টে জিনাত সত্যম শিবম সুন্দরম ছবিটির সেট থেকে একটি অদেখা ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে জিনাত আমনকে কাজল পরিয়ে দিচ্ছেন রাজ কাপুর। তিনি এই মুহূর্তটিকে তার কর্মজীবনের “একটি সংজ্ঞায়িত উপাখ্যান” হিসাবে বর্ণনা করেছেন, বলেছেন, “এটি ছিল ১৯৭৬, এবং আমরা ভাকিল বাবুর শুটিং করছিলাম৷ রাজজি নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন, যখন তাঁর ছোট ভাই শশী কাপুর এবং আমি একে অপরের সঙ্গে জুটি বেঁধেছিলাম। শুটিংয়ের বিরতির সময়ে, রাজ কাপুর প্রায়ই একটি নতুন চলচ্চিত্রের জন্য তার ধারণা নিয়ে আলোচনা করতেন, এবং বলতেন তিনি তার সিনেমার জন্যে এমন একটি মহিলার চান, যার কন্ঠ শুনে সবাই প্রেমে পড়বেন। কিন্তু তিনি কখনই ইঙ্গিত দেননি যে আমাকে তিনি তাঁর ছবিতে নিতে পারেন। কিন্তু আমি তার ছবির সেই নায়িকা হতে চেয়েছিলাম। আমি ইতিমধ্যেই একজন তারকা ছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার জন্যে আমি ছটফট করতাম।” এরপরেই জিনাত আমন প্রায়শই কাপুরকে আরকে স্টুডিওর মাঠে ‘দ্য কটেজ’-এ দেখতে যেতেন, কারণ অবসর সময়ে তিনি সেখানেই কাটাতেন। সেখানে তিনি মিটিং এবং ইভেন্টগুলি হোস্ট করতেন। রাজ কাপুরকে প্রভাবিত করার জন্য দিনের পর দিন ড্রেসিংরুমে অতিরিক্ত সময় কাটাতেন জিনাত আমন। 

 

 

View this post on Instagram

 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

তিনি বলেছেন, “আমি একটি ঘাগরা চোলি পরেছিলাম, একটি পারান্ডি দিয়ে আমার চুল বেঁধেছিলাম, এবং তারপরে আমার মুখের দাগ দেওয়ার চেষ্টায় আঠা দিয়ে আমার মুখে টিস্যু পেপার আটকেছিলাম। এভাবে আমি দীর্ঘদিন স্টুডিওতে অতিরিক্ত সময় কাটিয়ে রুপা হওয়ার রিহারস্যাল করতাম। যাতে রাজ কাপুরের যোগ্য হয়ে উঠতে পারি। এরপর যখন আমি রাজ জির দ্য কটেজে পৌঁছেছিলাম, তখন রাজ কাপুরের ম্যানেজারকে বলতাম তিনি যেন একটু রাজ কাপুরের সঙ্গে তাঁকে দেখা করতে দেয়। আমি তাঁর গল্পের রূপা হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলাম। এমনকী আমি তাঁর ম্যানেজারকে বলতাম, ওনাকে গিয়ে বল তার রূপা চলে এসেছে।” তবে এরপর কি ঘটেছে সেটা জানাননি আমন। তবে তিনি ভক্তদের কথা দিয়েছেন পরবর্তীতে আরও গল্প শেয়ার করবেন। তবে এটা বলেছেন যে, শেষমেষ জিনাত আমনের সাহসী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে সত্যম শিবম সুন্দরম-এ কাস্ট করেছিলে রাজ কাপুর, যা তাঁর কেরিয়ারের একটি সংজ্ঞায়িত মুহূর্ত। কারণ ছবিতে বেশিরভাগ সময়েই জিনাত আমন খোলামেলা পোশাকে আবির্ভূত হয়েছিলেন। এর আগে, একটি টিভি শোতে, জিনাত আমান ভাগ করেছিলেন যে, রাজ কাপুর তাকে রূপা হিসাবে দেখে কীভাবে প্রতিক্রিয়া করেছিলেন। “তিনি (রাজ কাপুর) আমাকে রূপার চেহারায় দেখে অবাক হয়েছিলেন (তিনি যে পরীক্ষামূলক চেহারা নিয়েছিলেন তা উল্লেখ করে)। তিনি চরিত্রের প্রতি আমার আবেগের প্রশংসা করেছিলেন, এরপরেই আমাকে সোনার কয়েন দিয়েছিলেন এবং ছবিতে আমাকে সাইন করেছিলেন। ছবিটির জন্য তার পোশাকগুলি অস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া ডিজাইন করেছিলেন।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল