প্রেম জমে ক্ষীর! ‘কৃষ 4’ শুটিং শুরুর আগেই হাঁটুর বয়সী প্রেমিকার সঙ্গে রোমান্টিক ভ্রমণে হৃতিক

ছবির কাজ শুরুর আগেই চাঙ্গা হতে প্রেমিকার সঙ্গে রোমান্টিক ছুটিতে গেলেন হৃতিক রোশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত ‘কৃষ ৪’-দিয়ে পরিচালক জগতে পা রাখতে চলেছেন হৃতিক রোশন। কৃষ সিরিজের গত ছবিগুলি অভিনেতার বাবা পরিচালনা করলেও এবার রাকেশ রোশন সম্পূর্ণ দায়িত্ব ছেলের উপর দিয়েছেন। অভিনীত হিসেবেও তিনি ছেলেকে লঞ্চ করেছিলেন, এবং পরিচালক হিসেবেও ছেলেকে লঞ্চ করলেন। যদিও পেছন থেকে ছেলেকে সমস্তরকম সাহায্য করবেন রাকেশ রোশন, কারণে যশ ফিল্মসের সঙ্গে তিনিও ‘কৃষ ৪’-এর সহপ্রযোজক। সুপারহিরো সিরিজের এই ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আশা, অভিনয়ের মতো হৃতিক রোশনের থেকে সেরাটাই পাবেন তাঁরা। আর ছবির কাজ শুরুর আগেই চাঙ্গা হতে প্রেমিকার সঙ্গে রোমান্টিক ছুটিতে গেলেন হৃতিক রোশন।

প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে অভিনেতার। তবুও দুই ছেলেকে সমানভাবে লালন পালন করছেন সুজান-হৃতিক। প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন ‘কোই মিল গ্যায়া’ নায়ক। তাঁদের ছেলেরাও এখন যুবক হওয়ার পথে। যাই হোক, ডিভোর্সের পরে কয়েক বছর সিঙ্গেল থাকলেও এখন তিনি মিঙ্গেল। কয়েক বছর আগেই ১২ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছেন হৃতিক রোশন। দুজনকে প্রায়শই রোমান্টিক ডেটে দেখা যায়। বিমানবন্দরে কয়েকবার তাঁদের দুজনকে ঘনিষ্ঠ হতেও দেখা গিয়েছিল। প্রায় ১২ বছরের ব্যবধান থাকলেও তাঁদের রসায়ন সবসময়ই মুগ্ধ করে ভক্তদের। বৃহস্পতিবার সাবা ইনস্টাগ্রামে। হৃতিকের সঙ্গে তাঁর রোমান্টিক ভ্রমণের কয়েক ছবি পোস্ট করেছেন। কিন্তু তাঁরা কোথায় ছুটি কাটাতে গিয়েছেন তা স্পষ্ট করেননি। কিন্তু তাঁদের ছবিগুলি দেখে মনে হচ্ছে কোনও বরফের দেশে গিয়েছেন তাঁরা।

কারণ তাঁদের দুজনকেই শীতের পোশাকে দেখা গিয়েছে। হৃতিকের সঙ্গে একটি মিরর সেলফিও তাঁর পোস্টে জুড়েছেন সাবা। আরও একটি ছবিতে দেখা গিয়েছে, প্রেমিকাকে কোলে তুলেছেন হৃতিক। ভক্তরা তাঁদের এই ছবিগুলোতে ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, তাঁদের প্রেম একেবারে কমে ক্ষীর। অন্য একটি ছবিতে তাঁর দিকে হৃতিক এমনভাবে তাকিয়ে রয়েছেন যে, প্রেমিককে বোকা বলে অভিহিত করলেন সাবা। দম্পতির রসায়নে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরাও। ২০২২ সালে সাবা এবং হৃতিক তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এখন তাঁদের বিয়ে দেখার অপেক্ষায় ভক্তরা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!