কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

সম্প্রতি মোনালিসা তাঁর হোম টাউন মধ্যপ্রদেশের পিছোর শহরে গিয়েছিলেন, তাঁর প্রথম ছবির শুটিংয়ে। সেখানেই তাঁকে দেখতে শত শত মানুষের ভিড় জমে ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে শহরে ঠিকমতো খাবার জুটত না, আজ সেই শহরেই তাঁকে দেখার জন্যে ভিড় উপচে পড়ছে। একেই হয়তো বলে ভাগ্য! এতক্ষনে নিশ্চয় ঠিকই বুঝেছেন, কার কথা বলছি! মধ্যপ্রদেশের মহেশ্বরের বাসিন্দা মোনালিসা ভোঁসলে। পেটের জ্বালায় মালা বেচতে মহাকুম্ভে পৌঁছন মোনালিসা, সেখান থেকেই হয়ে যান ভাইরাল। তাঁর অপূর্ব চোখ, সুন্দর গড়ন, মিষ্টি মুখশ্রী, সবটাই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। বলিউডেরও নজর পড়ে মোনালিসার দিকে। ডাক পান সনোজ মিশ্রের ‘দ্য মণিপুর ডায়েরি’ ছবিতে। বর্তমানে তিনি মুম্বইতে রয়েছেন। পরিচালক নিজেই মোনালিসাকে তাঁর বাড়ি থেকে নিয়ে যান মুম্বইতে। এবং তিনি সেখানে মোনালিসাকে অভিনয়ের পাঠও পড়ান। পাশাপাশি মিউজিক অ্যালবামেও কাজ করছেন। ফ্যাশন শোগুলিতেও ডাক পাচ্ছেন। ইতিমধ্যেই তিনি কোটিপতিও হয়ে গিয়েছেন। দামি SUV গাড়ি কিনেছেন।

মোনালিসার খ্যাতি এখন আকাশছোঁয়া। সম্প্রতি মোনালিসা তাঁর হোম টাউন মধ্যপ্রদেশের পিছোর শহরে গিয়েছিলেন, তাঁর প্রথম ছবির শুটিংয়ে। সেখানেই তাঁকে দেখতে শত শত মানুষের ভিড় জমে ওঠে। মোনালিসার এক ঝলক দেখার জন্য রাস্তা অবরোধ করে এবং অনুষ্ঠানস্থলে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমায়েত হয়। যার ফলে পুলিশ মোতায়েন করতে হয়। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনের ছাদ মোনালিসা ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আর তাঁকে নিয়ে উল্লাস করছেন বিপুল সংখ্যক মানুষ। রীতিমতো রাস্তা অবরোধ করে উল্লাস করেন ভক্তরা। যার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নাজেহাল হতে হয়।

 

মোনালিসা বলেন, ‘আপনাদের সবার সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে।’ যা জনতাকে উত্তেজিত করে তুলেছে। পরে, মোনালিসার ছবির টিমের একজন সদস্য ভিড় জায়গাটি খালি করার জন্য অনুরোধ করেন। এবং তিনি তাদের প্রতিশ্রুতি দেন যে, শীঘ্রই অভিনেত্রী তাদের সঙ্গে কথা বলবেন। মোনালিসা দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন। এই বছরের শুরুতে মহাকুম্ভ মেলায় পুঁতি এবং ফুল বিক্রি করতে গিয়েছিলেন। এরপরেই সুন্দর চোখের দরুন মোনালিসা ইন্টারনেটে ঝড় তোলেন। তাকে একজন অলৌকিক সুন্দরী হিসেবে ডাকা হয়। লোকেরা তার ছবি এবং ভিডিও ধারণ করেছিল, যা তাকে জাতীয় ক্রাশে পরিণত করে।

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?