‘৫০০ জুনিয়র শিল্পীর মাঝে আমি কাঁপছিলাম’, ‘উ আন্তভা’-র প্রস্তুতি নিয়ে মুখ খুললেন সামান্থা

কিন্তু 'উ আন্তভা' গানে আমাকে নাচানো কেবল কোরিওগ্রাফারের পক্ষেই সম্ভব হয়েছে। যদিও এই বিষয়টি আমার সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে মূর্ত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। যে চলচ্চিত্রটি গোটা বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। দক্ষিণী চলচ্চিত্র হলেও হিন্দি ভাষায় বেশি রাজত্ব করেছিল ছবিটি। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের কেরিয়ারে ও অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল এটি। এমনকী করোনা সময়ে প্রথম আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছিল পুষ্পা। ছবির গান, সংলাপ, অ্যাকশন, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার রোমান্স, প্রতিটি কলাকুশলীর অভিনয়, সবটাই মন ছুঁয়েছিল দর্শকদের। সেই কারণেই বিশ্বব্যাপী ছবিটির আয় ২০০০ কোটি টাকা ছুঁয়েছিল। বিশেষ করে, ছবিটি রিলিজের আগে থেকেই আইটেম গান ‘আ আন্তভা’, ‘সামি সামি’-সহ একাধিক গান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে চলে এসেছিল। বিশেষ করে, ‘আ আন্তভা’ আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অসাধারণ পারফরম্যান্স, হটনেস দেখে রীতিমতো কুপোকাত হয়ে গিয়েছিল দর্শকরা। অনেক দর্শক আবার এই গানটি দেখতেই সিনেমাহলে ভিড় জমিয়েছিলেন।

কিন্তু জানেন কী, আ আন্তভা, গানের শুটিংয়ের সময়ে এত ডান্সারের সঙ্গে নাচতে আত্মবিশ্বাসে ঘাটতি পড়েছিল সামান্থা রুথ প্রভুর। তিনি রীতিমতো হাবুডুবু খেয়ে ছিলেন। সম্প্রতি এই বিষয়ে মুখে খুলেছেন সামান্থা। জানিয়েছেন, ওও আন্তাভা-এর শুটিংয়ের সময় তিনি খুব নার্ভাস ভুগছিলেন। বিশেষ করে, আইটেম ডান্সার হিসেবে এটিই ছিল অভিনেত্রীর প্রথম কাজ। কারণ এই গানে সাধারণ অন-স্ক্রিন ইমেজ থেকে অনেকটাই আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে হয়েছে সামান্থাকে। তিনি কখনও কল্পনাও করেননি যে তিনি এত বিশাল জনতার সামনে তাঁকে এমন জমকালো একটি নৃত্য পরিবেশন করতে হবে!

অভিনেত্রী আরও বলেন, “এর আগে এমন গানে আমাকে কেউ কল্পনা করেনি। তাও এমন একটি গান যেখানে আমাকে সত্যিই হট দেখাতে হবে? আমি সবসময় সুন্দর, শান্ত, পাশের বাড়ির মেয়ের ভূমিকায় অভিনয় করতাম। কিন্তু ‘উ আন্তভা’ গানে আমাকে নাচানো কেবল কোরিওগ্রাফারের পক্ষেই সম্ভব হয়েছে। যদিও এই বিষয়টি আমার সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে মূর্ত করেছে। আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। কারণ অনেকেই এই গানে অভিনয়ের জন্যে আমার প্রতি সন্দেহ প্রকাশ করেছিল। সেই কারণ আমার জন্যে চ্যালেঞ্জিং ছিল। এই গানে স্টেরিওটাইপ ভাঙারও একটি সুযোগ পেয়েছিলাম। আমারমি কখনও নিজেকে একজন সুন্দরী, হট মহিলা বলে মনে করিনি। আমার মনে হয়, ওও আন্তাভা আমার জন্য একটি সুযোগ ছিল, আমার এমন হট ভাবমূর্তি প্রকাশ্যে আনার জন্যে।”

এরপর সেটে প্রথম দিনের কথা স্মরণ করে সামান্থা বলে, “গানটির প্রথম শটের আগে ৫০০ জন জুনিয়র শিল্পীর সামনে আমি রীতিমতো কাঁপছিলাম। আমি খুব নার্ভাস ছিলাম।” গানটি প্রকাশের পরপরই, ভক্তরা সামান্থাকে নতুন অবতারে দেখে অবাক হয়ে যান। সবার কাছে তিনি ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠেন। কাজের ফ্রন্টে, সামান্থা তার প্রথম প্রযোজনা উদ্যোগ সুভমের প্রচারে ব্যস্ত। ছবিটিতে আরও অভিনয় করেছেন হর্ষিত রেড্ডি, গাভিরেডি শ্রীনিবাস, চরণ পেরি, শ্রিয়া কোন্থাম, শ্রাবণী লক্ষ্মী, শালিনী কোন্দেপুদি এবং ভামশীধর গৌড়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ