‘রুচিতে বাধলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিন’, মামুনুর রশিদকে পাল্টা আক্রমণ হিরো আলমের

তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দিন, না হলে জেলখানায় বন্দি করে রাখুন। অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই দিয়ে যাব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তথা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিরো আলম। যাঁকে নিয়ে হরদম আলোচনা চলছেই। নানা রকমের গান বানিয়ে সর্বদা হাসির পাত্র হয়ে উঠছেন তিনি। যদিও এইভাবেই নিজের পরিচয় গড়েছেন হিরো আলম। মাস কয়েক আগে অনেক স্বপ্ন নিয়ে ভোটে দাঁড়ালেও পাত্তা পাননি। যাই হোক, এবার তিনি অন্য একটি কারণে শিরোনাম হলেন। কিছুদিন আগেই মামুনুর রশিদ একটি অনুষ্ঠানে গিয়ে আলমকে কটাক্ষ করে বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে? এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ এরপর বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি নাকি এর আগে হিরো আলমের বিষয় কিছুই জানতেন না। তাঁর কয়েকজন সহকর্মী তথা নাট্য ব্যক্তিত্ব হিরো আলমের বিষয়ে তাঁকে জানান। হিরো আলমের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘কয়েকজন বলার পর খোঁজ নিয়ে দেখলাম, হিরো আলম যখন সংসদ নির্বাচন করছে, তাঁকে কেউ একজন একটা গাড়ি দিচ্ছে। সেই গাড়ির আবার ৯–১০ বছরের ফিটনেস নেই। এই হিরো আলম নিয়ে আমি অনেক দিনই বিরক্ত ছিলাম। বিরক্ত ছিলাম এই কারণেও, আমাদের দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।’ সম্প্রতি এই প্রতিবাদেই মুখ খুললেন হিরো আলম। বলেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে, তাহলে হিরো আলমকে মেরে ফেলুন।’

এছাড়াও ফেসবুক লাইভে এসে আলম মামুনের বিরুদ্ধে আরও জানান, ‘আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রমে আজ আলম থেকে হিরো আলম হয়েছি। আমাকে নিয়ে যাঁদের রুচি হয় না, সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এ জন্য রুচিবানেরা বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দিন। মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যাঁরা আছেন, তাঁরা সবাই আপনাকে ধুয়ে দেবেন। যে মামুনুর রশিদের মতো লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন। এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে? তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দিন, না হলে জেলখানায় বন্দি করে রাখুন। অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই দিয়ে যাব।’

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের