ভেজা শরীর, স্নানপোশাকে নেট পাড়ায় উষ্ণতা ছড়ালেন গায়িকা ইমন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’ একথা যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর(Iman Chakraborty) ক্ষেত্রে। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার(National Award) সহ একাধিক অন্যান্য পুরস্কার। বাংলা ইন্ডাস্ট্রিতে(Tollywood) গায়িকার উত্থান হয়েছে ঝড়ের গতিতে, পাশাপাশি তাঁর নামের সঙ্গে জুড়েছে একাধিক বিতর্ক। তবে সেসবে পাত্তা না দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি নির্দ্বিধায় শেয়ার করে নেন গায়িকা(Bengali Playback Singer)।

আরও পড়ুনঃ চলতি বছরের দীপাবলিতে ‘মুহুরত ট্রেডিং’ কবে? জেনে নিন দিনক্ষণ

সম্প্রতি তাঁর পোস্ট করা বেশ কিছু ছবির দৌলতে উষ্ণতার জোয়ার উঠল নেট পাড়ায়। এদিন গায়িকাকে পাওয়া গেল একেবারে ভিন্ন মুডে। সুইমিং পুলের ধারে নানান ভঙ্গিমায় ছবি তুলতে ব্যস্ত তিনি। এদিন গায়িকার পরনে ছিল পিচ রঙের মনোকিনি এবং স্বচ্ছ সাদা রঙের বিচ জ্যাকেট। ভেজা শরীরে অসম্ভব লাস্যময়ী দেখাচ্ছিল তাঁকে‌। স্বাভাবিকভাবেই গায়িকার অনুরাগীরা তাঁর নয়া ফটোশুটের প্রশংসা করেছেন‌।

আরও পড়ুনঃ মোবাইলে টাওয়ার না থাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা BSNL কর্মীদের ‘বন্দি’ বানাল

তবে শুধু প্রশংসা নয়, গায়িকার এই ফটোশুট ঘিরে তাঁর কমেন্ট বক্স ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়ায়। অনেকের এই নয়া ফটোশুট পছন্দ হলেও গায়িকার পোশাকের কারণে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কিভাবে এই ধরণের পোশাক পরতে পারেন? এই ধরণের কাজ তাঁর ক্ষেত্রে অশোভনীয়। কটাক্ষের জবাব দিতে ছাড়েননি ইমন-ভক্তরা। পালটা প্রত্যুত্তরে তাঁরা লেখেন, কে কি পোশাক পরবে সেটা তাঁর নিজস্ব ব্যাপার। এই নিয়ে অন্যের মতামতকে গুরুত্ব না দেওয়াই শ্রেয়। যদিও বরাবরের মতোই নীরব থেকেছেন গায়িকা। কটাক্ষ এখন অনেকটাই গা সওয়া হয়ে গিয়েছে তাঁর, তাই নেটিজেনদের কুরুচিপূর্ণ মন্তব্যে পাত্তা না দিয়ে গায়িকা ব্যস্ত আপন কাজে।

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা