Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্যক্তিগত জীবনের আঁচ পেশাতেও, থমকে গেল নওয়াজের আগামি ছবি মুক্তি

স্ট্রিমিং জায়ান্টই ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু নওয়াজ বর্তমানে একটি বিতর্কিত পরিস্থিতিতে রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম খারাপ প্রেস এড়াতে চায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত জীবনের ঝড় পেশাগত জীবনেও। মুক্তি পিছিয়ে গেল ‘টিকু ওয়েডস শেরু’র। কিছুদিন ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী দাম্পত্য কলহের জেরে সংবাদের শিরোনামে রয়েছেন। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে অভিনেতা পরিবারের দ্বন্দ্ব এখন আইনি হেফাজতে। ছবিটি চলতি বছরেই ওটিটিতে রিলিজ করার কথা ছিল, কিন্তু ছবি এক্ষুনি মুক্তি পাচ্ছেনা। অভিনেতার পারিবারিক কলহের কারণে ছবির প্রচারে বাধা আসতে পারে, নেতিবাচকতার শিকার হতে পারে, এতকিছু ভেবেই এমনটা সিদ্ধান্ত।

সাই কবির পরিচালিত ছবির মুল চরিত্রে অভিনয় করছেন, অবনীত কউর এবং নওয়াজ উদ্দিন সিদ্দিকী। সঠিক সময়ে মুক্তি পাবে ছবি। এদিকে ইটাইমস জানিয়েছে, আলিয়ার ভয়ে অভিনেতা এখন হোটেলে দিন কাটাচ্ছেন। আলিয়ার অভিযোগ, নওয়াজের পরিবার অভিনেতার আন্ধেরি বাংলোতে তাঁর সঙ্গে খারাপ আচরণ করছে। এমনকী তাঁদের দ্বিতীয় সন্তানকে কিছুতেই মেনে নিতে চাইছেন না অভিনেতা। সেই কারণেই আলিয়া আইনের পথে হাঁটছেন। বলিউড হাঙ্গামার মতে, স্ট্রিমিং জায়ান্টই ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু নওয়াজ বর্তমানে একটি বিতর্কিত পরিস্থিতিতে রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম খারাপ প্রেস এড়াতে চায়।

এর আগে, নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, “আমি আমার ১৮ বছর এমন একজনকে দেওয়ার জন্য দুঃখিত, যার চোখে আমার কোনও মূল্য নেই। আমরা ২০১০ সালে বিয়ে করি এবং ১ বছর পরে আমি সন্তান প্রসব করি। আমার ডেলিভারির সময় আমার মায়ের দেওয়া ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলাম এবং একই টাকা থেকে তাঁকে একটি গাড়ি (স্কোডা ফাবিয়া) উপহার দিয়েছিলাম যাতে নওয়াজকে বাসে যাতায়াত করতে না হয়। আর এখন এত বছর পর সে সম্পূর্ণ বদলে গিয়েছে। এই মানুষটি কখনই মহান মানুষ ছিলেন না। সে সর্বদা তার প্রাক্তন জিএফ, তার প্রাক্তন স্ত্রীকে অসম্মান করেছে এবং এখন আমাকে অসম্মান করছে এবং তাঁর বাচ্চাদেরও টার্গেট করছে।”

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক