অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

অবশেষে বউ মিলল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কী অবাক হচ্ছেন? আসলে অনেক খুঁজে প্রাক্তন অধিনায়কের বায়োপিকের নায়িকা পাওয়া গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বউ মিলল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কী অবাক হচ্ছেন? আসলে অনেক খুঁজে প্রাক্তন অধিনায়কের বায়োপিকের নায়িকা পাওয়া গেল। জানা যাচ্ছে, সৌরভের বায়োপিকে অভিনেতা রাজকুমার রাও-এর বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী তন্যা মানিকতলা। তাঁকে দেখা যাবে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। তন্যা মানিকতলা একাধিক হিন্দি ওয়েবসিরিজে কাজ করেছেন। তাছাড়া শান্তনু মহেশ্বরী, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো একাধিক অভিনেতার সঙ্গেও স্ক্রিন ভাগ করে নিয়েছেন আগেই।

বর্তমানে মুম্বইয়ে জোরকদমে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীর শুটিং চলছে। পরিচালনায় বিক্রম মোতওয়ানে। ছবিতে সৌরভের চরিত্রে তথা মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। সেইমতো মাস কয়েক আগে কলকাতায় এসে ‘দাদা’র সঙ্গে কয়েকদিন সময়ও কাটিয়ে গিয়েছেন অভিনেতা। পাশাপাশি সৌরভের হাবভাব, আচরণ রপ্ত করার চেষ্টা করেছেন তিনি। যদিও সৌরভের এই ছবির ঘোষণা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু তাঁর ভূমিকায় অভিনয়ের জন্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে রণবীর কাপুর, হৃতিক রোশনকে তাঁর চরিত্রে অভিনয়ের জন্যে ভাবা হলেও পরে তা বাতিল হয়। শেষমেষ রাজকুমার রাওকে বেছে নেন পরিচালক এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নায়ক পাওয়া গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতুহল ছিল ভক্তদের। কেননা সৌরভের স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করবেন, তাঁকে বাংলা জানতে হবে এবং নাচে দক্ষ হতে হবে। অবশেষে তন্যা মানিকতলাকে ডোনার চরিত্রে বেছে নেওয়া হয়েছে।

মার্চের গোড়াতে কলকাতায় এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচন এবং আইপিএল ক্রিকেট ম্যাচের কারণে শুটিং বাতিল হয় শহরে। অবশেষে এপ্রিল থেকে মুম্বইয়ে শুটিং শুরু হয়েছে। সেখানেই সেট বানিয়ে নেওয়া হয়েছে। পর্দার ‘সৌরভ’-এর ভূমিকায় অভিনয়ের জন্যে রাজকুমার ওজন বাড়িয়েছেন। আজ, শুক্রবার থেকেই রাজকুমারের সঙ্গে শুটিং শুরু করবেন তন্যা। ১০-১২ দিন ধরে চলবে এই শুটিং। আর সব ঠিক থাকলে চলতি মাসের শেষে কলকাতায় আসতে পারে ছবির টিম। দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং হবে। ছ’মাস সময় লাগবে শুটিংয়ের।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন