SVF-এর নতুন সিরিয়ালে আদৃত, জুটি বাঁধছেন নাকি সৃজলার সঙ্গে?

শোনা যাচ্ছে, এবার এসভিএফ প্রযোজিত নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন আদৃত। তাঁর বিপরীতে থাকবেন সৃজলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে নতুন নতুন সিরিয়ালের হিড়িক বিদ্যমান। গত মাসেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’, প্রায় ২ বছর জি বাংলার পর্দায় রাজত্ব করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের ভক্তরা আজও দুঃখে বুঁদ। এদিকে খুব শীঘ্রই দেবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ডেবিউ করছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। তাঁর প্রথম ছবির নাম ‘প্রধান’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরাও যে যার কাজে ব্যস্ত! কিন্তু মিঠাইয়ের উচ্ছেবাবু, তাঁর কী খবর? শোনা যাচ্ছে, আদৃত খুব শীঘ্রই টেলিভিশনে ফিরছেন। তবে এবার তাঁর নায়িকা নতুন, জুটি বাঁধতে চলেছেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের সৃজলা গুহর সঙ্গে। ‘মিঠাই’ সিরিয়ালের মাধ্যমেই ছোট পর্দায় হাতেখড়ি হয়েছিল আদৃত রায়ের। কারণ বড়পর্দার মাধ্যমে তাঁর টলিউডে ডেবিউ। তবে বড় পর্দায় নিজেকে তেমন প্রতিষ্ঠিত না করতে পারলেও ছোট পর্দার প্রথম কাজেই দর্শকের নজর কাড়েন আদৃত।

বর্তমানে মিঠাইয়ের উচ্ছেবাবু নামেই বেশি খ্যাত। মিঠাই আর সিদ্ধার্থের জুটি টলিপাড়ার আইকনিক জুটি হিসেবেই রয়ে যাবে। শোনা যাচ্ছে, নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন নায়ক। শোনা যাচ্ছে, এবার এসভিএফ প্রযোজিত নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন আদৃত। তাঁর বিপরীতে থাকবেন সৃজলা।

তবে এই বিষয়ে এখনও কেউ কোনও মুখ খোলেন নি, যদি ব্যাপারটি সত্যি হয়, তাহলে জি বাংলার হাত ছেড়ে স্টার জলসার হাত ধরবেন আদৃত। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয়ে সৃজলা জানান, “আমিও হঠাৎ শুনলাম এমনই একটি খবর। কিন্তু বুঝতে পারছি না কেন এমনটা রটল। সত্যিই বলছি, এই মুহূর্তে আমি ছোট পর্দায় কোনও কাজ করছি না। বেশ কিছু পরিকল্পনা আছে। সেই অনুযায়ী এগোচ্ছি। সময় মতো সবটাই পরে জানা যাবে।” তাহলে কী SVF-এর আগামী সিরিয়ালে নায়ক হচ্ছেনা আদৃত, খবরটা পুরোটাই গুজব? আপাতত অভিনয় ভুলে পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন নায়ক। এখন আবার তাঁর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রায়শই প্রকাশ্যে আসছে। তাঁর প্রথম সম্পর্ক ভাঙা থেকে সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেমের জল্পনা সবটাই খবরের শিরোনামে। এদিকে বর্তমানে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত আগামী সিরিজের কাজে ব্যস্ত সৃজলা।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান