‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

'২০১৪ সালে তাঁর ক্ষমতায় আসার পরেই ভারতীয় যুবসমাজ রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তুষার কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘২০১৪ সালে তাঁর ক্ষমতায় আসার পরেই ভারতীয় যুবসমাজ রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তুষার কাপুর। যা অনেকটা দেশের নতুন সূর্যোদয়ের মতো, এমনটাও জানালেন অভিনেতা। আসলে সম্প্রতি বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন তুষার। যদিও কিংব দন্তি জিতেন্দ্রর ছেলে এবং পরিচালক-প্রযোজক একতা কাপুরের ভাই হওয়া সত্ত্বেও বলিউডে তেমন নাম কামাতে পারেননি তিনি। নায়ক হিসেবে ব্যার্থ অভিনেতা। কিন্তু তিনি জানিয়েছেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই রাজনৈতিকভাবে অনেক সচেতন হয়েছেন। শুধু তিনি নন, তাঁর মাও রাজনীতি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। ভোটদান যে গণতান্ত্রিক অধিকার, তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা জেগে উঠেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আমূল পরিবর্তন হয়েছে। তাঁর রাজনৈতিক আদর্শ দেশবাসীকে অনুপ্রাণিত করছে।

আসলে সম্প্রতি ‘গোলমাল’ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নিয়ে নানারকম বিতর্কের সৃষ্টি হয়, তা হয় চরম বামপন্থী অথবা চরম ডানপন্থী। আপনি এই পুরো বিষয়টিকে কেমনভাবে দেখেন? এর জবাবে তুষার বলেন যে, ‘আমার মনে হয়, তরুণ প্রজন্ম, অর্থাৎ আমার প্রজন্ম, আগে কখনও রাজনীতি অনুসরণ করত না, কিন্তু এখন আমি রাজনীতির অনেক কিছু বুঝি। কোন রাজ্যে কোন রাজনৈতিক দল আছে, কোথায় কী পরিস্থিতি, তা আমি এখন ঠিকঠাক জানি। আগে রাজনীতি নিয়ে কোনও অভিজ্ঞতাই ছিল না আমার। তাই এখন আমি এই রাজনৈতিক বিতর্কগুলির অন্যতম দর্শক।’

এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে বলেন, ‘দেশ এখন আরও সচেতন এবং ভোটদানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, কারণ মানুষ ভোট দিতে বাড়ি থেকে বেরোচ্ছে। আমাদের ভারত জেগে উঠেছে। আর দেশের এই পরিবর্তন এসেছে ২০১৪ থেকে। পছন্দ হোক বা না হোক, মোদিজির দেশের মসনদে বসার পর থেকেই মানুষ রাজনীতি নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে। আমার মাও রাজনীতি অনুসরণ করতে শুরু করেছেন, তিনি আগে পলিটিক্সের ‘P’ অক্ষরটাও জানতেন না। আমার থেকে অনুপ্রাণিত হয়ে আমার পরিবারের অনেকেই এখন রাজনীতি নিয়ে আগ্রহ দেখাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘সফল গণতান্ত্রিক দেশের জন্যে দেশের মানুষদের রাজনৈতিক আঙিনায় পা রাখা উচিত। আগে আমাদের দেশের জন্য যোগ্য নেতা নির্বাচন করা জরুরি। তাই শুধু অন্ধভাবে ভোট দেওয়া চলবে না।’ অর্থাৎ তুষারের চোখে প্রধানমন্ত্রী মোদির দেশ পরিচালনার কৌশলগুলি সুন্দর। এদিকে আগামীতে তুষারকে দেখা যাবে রোহিত শেট্টির ‘গোলমাল ৫’-এ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল