দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউয়ে নামার আগে ‘ধুরন্ধর’ দেখলেন গম্ভীর-গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামিকাল বুধবার (১৭ ডিসেম্বর) লখনউয়ে নামছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। সর্বশেষ ম্যাচে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সূর্যকুমার যাদবরা। লখনউয়ের একানা স্টেডিয়ামে বুধবারের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবেন। ইতিমধ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে লখনউয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে চাপমুক্ত থাকতে বক্স অফিসে ঝড় তোলা রণবীর সিংহের ‘ধুরন্ধর’ দেখলেন গৌতম গম্ভীররা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘গতকাল সোমবার রাতে ‘ধুরন্ধর’ দেখতে ফোনিক্স প্যালাসিও মলের মাল্টিপ্লেক্সে হাজির হয়েছিলেন গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদব-হার্দিক পাণ্ড্য-শুভমন গিল-তিলক ভার্মা-আর্শদীপ সিংহরা। ভায়োলেন্সে ভরা ছবিটি তারা উপভোগ করেন। নিরাপত্তার কারণে অন্য কোনও দর্শককে ঢুকতে দেওয়া হয়নি। ফোনিক্স প্যালাসিও মলের আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব সারিন জানিয়েছেন, ‘ভারতের তারকা ক্রিকেটারদের জন্য পুরো প্রেক্ষাগৃহ বুক করা হয়েছিল। তাঁরা যাতে নিরুপদ্রবে ছবিটি উপভোগ করতে পারেন তার জন্য বহিরাগত দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভারতীয় দলের সঙ্গে জড়িত মোট ৪০ জন হাজির ছিলেন।’

উল্লেখ করা যেতে পারে, মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংহের ধুরন্ধর। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও উপচে পড়ছে বিভিন্ন প্রেক্ষাগৃহ। রণবীর সিংহের চেয়ে বেশি প্রশংসা কুড়োচ্ছেন অক্ষয় খান্না। পাকিস্তানের এক গ্যাংস্টারের উপরে নির্মিত ছবিটি নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। পাকিস্তানের তরফ থেকে আপত্তি তোলা হয়েছে। ওই আপত্তির পরেই পাকিস্তান বান্ধব হিসাবে পরিচিত মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের