ভুয়ো খবর! বেঁচে আছেন অমিতাভের শাশুড়ি, তবে হাসপাতালে ভর্তি

কারণ ইন্দিরা ভাদুড়ির মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, যে জয়া বচ্চনের মা মারা গিয়েছেন। কিন্তু এসব খবর মিথ্যা প্রমাণিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো! কিছু হয়নি মেগাস্টার অমিতাভ বচ্চনের শাশুড়ির। তিনি দিব্য বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তবে শারীরিক কিছু জটিলতার জন্যে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের মাকে ভোপাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার দুপুর থেকেই কিছু সংবাদ প্রতিবেদনে খবর ছড়িয়েছিল যে, গতকাল মঙ্গলবার গভীর রাতে মারা গিয়েছেন অভিষেক বচ্চনের দিদিমা ইন্দিরা ভাদুড়ি। আর এই খবর শুনে দিদিমার কাছে আগে পৌঁছন অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন। বুধবার সকালে ভোপালে ব্যক্তিগত বিমানে ভোপাল বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে ভোপালে পৌঁছেছেন অমিতাভ বচ্চন। কিন্তু এ খবরে সম্পূর্ণ ভুয়ো। এক্কেবারে সুস্থ আছেন জয়া বচ্চন। ইন্দিরা ভাদুড়ির মৃত্যুর খবর মিথ্যা।

অভিনেত্রীর মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। কারণ ইন্দিরা ভাদুড়ির মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, যে জয়া বচ্চনের মা মারা গিয়েছেন। কিন্তু এসব খবর মিথ্যা প্রমাণিত হয়েছে। একটি সংবাদমাধ্যমকে জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ির তত্ত্বাবধায়ক বাবলি জানিয়েছেন, ইন্দিরা ভাদুড়ি একেবারে সুস্থ। শুধু তার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে। আর এখনও জয়া বচ্চন বা অভিষেক বচ্চন কেউই তাঁকে দেখতে আসেননি। তিনি বর্তমানে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না এবং এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাঁর বয়স হয়েছে ৯৪ বছর। বাবলি আরও জানান- ‘সে ভালো আছে, তার মেরুদণ্ডে সামান্য ফ্র্যাকচার হয়েছে, যার কারণে সে হাসপাতালে আছে। সে খাচ্ছে, জল পান করছে এবং কথাও বলছে।

তবে অভিষেক ও জয়া তারা অবশ্যই দেখা করতে আসবে। পরিবার সবসময় আসে।’ জয়া বচ্চনের মা ভোপালে একা থাকেন। তিনি ভোপালের শ্যামলা হিলসের আনসাল অ্যাপার্টমেন্টে থাকেন। তার স্বামী তরুণ ভাদুড়ি ছিলেন একজন সাংবাদিক যিনি অনেক সংবাদপত্রে কাজ করতেন। তিনি একজন ভালো লেখকও ছিলেন। ১৯৯৬ সালে ইহলোক ত্যাগ করেন তরুণ ভাদুড়ি। এরপর ইন্দিরা ভাদুড়ি একাই থাকেন। গত বছর জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ির অস্ত্রোপচার হয়েছিল। হৃদরোগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটি প্রতিবেদন অনুসারে, ইন্দিরা ভাদুড়িকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেখানে তার পেসমেকার অস্ত্রোপচার করা হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল