হিরে-জহরত নয়, বরং সাদামাটা আংটি দিয়েই বাগদান সেরেছিলেন ইরা-প্রেমিক নুপুর

কখনো নির্জন রাস্তায় সাইক্লিং করছেন দুজনে, আবার কখনো পার্কে গিয়ে দোলনায় দুলছেন। পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁয় সারছেন লাঞ্চ ও ডিনার।

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: দু’বছর জমিয়ে প্রেম করার পর কিছুদিন আগেই প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির কন্যা ইরা খান। প্রকাশ্যে ভালোবাসার মানুষ নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছেন আমির কন্যা।পেশায় সেলিব্রেটি ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে ইরার প্রেমের সম্পর্ক বরাবরই খুল্লামখুল্লা। দুই বছর আগেই নিজেদের সম্পর্ককে সোশ্যাল মিডিয়ায় শিলমোহর দিয়েছেন আমির কন্যা।

কিছুদিন আগে ইতালিতে একটি ইভেন্টে ফিল্মি কায়দায় ইরার সঙ্গে বাগদান সেরেছেন নুপুর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার শেয়ারও করেন।ভিডিওতে দেখা গিয়েছিল, একটি সাইক্লিং ইভেন্টে অংশগ্রহণ করেছেন নুপুর। আর বাইরে দাঁড়িয়ে প্রেমিককে চিয়ার করছেন ইরা। এমন সময় আচমকাই বাইরে বেরিয়ে আসেন নুপুর। হাতে আংটি নিয়ে ইরার সামনে হাঁটু মুড়ে বসে তাকে প্রপোজ করেন।

আদুরে ভঙ্গিতে হাত বাড়িয়ে দেন ইরাও। আংটি বদলের পর ঠোঁটে ঠোঁট রেখে একে অপরের মাঝে হারিয়ে যান দুজনে। ইরার বাগদানের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরিবার-পরিজন থেকে বন্ধু-বান্ধব সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দেন ইরাকে।এবার নিজের বাগদানের আংটির ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করলেন আমির কন্যা। বহুমূল্য হিরে বসানো আংটি নয়, ভালোবাসার চিহ্ন হিসেবে সাদামাটা আংটি আমির কন্যার জন্য বেছে নিয়েছেন নুপুর শিখর। ইরাও পছন্দ করছেন ভালবাসার মানুষের দেওয়া আংটি।

এক সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন ইরা খান। আত্মহত্যার কথাও ভেবেছিলেন একাধিকবার। কিন্তু সেই অন্ধকারময় দিনগুলি কাটিয়ে এসে এখন জীবনকে চুটিয়ে উপভোগ করছেন আমির কন্যা। শহুরে কোলাহল থেকে অনেক দূরে সমুদ্র সৈকতে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ইরা। কখনো নির্জন রাস্তায় সাইক্লিং করছেন দুজনে, আবার কখনো পার্কে গিয়ে দোলনায় দুলছেন। পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁয় সারছেন লাঞ্চ ও ডিনার।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫