চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ‘বাবা’রা শত অপরাধ করলেও সন্তানের কাছে সে সুপার হিরো-ই হয়ে থাকে। বরিশালের উজিরপুরের ঘটনা সেই সত্যকে আরও একবার প্রমাণ করল। উজিরপুরে চুরির অপবাদে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন স্থানীয়রা। রাতভর ওইভাবেই বাঁধা ছিলেন বাবা। আর লোকমুখে বাবার করুণ দশা শুনতে পেয়েই শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থলে ছুটে গিয়েছিল ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা-রুটি। খুঁটিতে বাধা বাবাকে নিজের হাতেই চায়ে ভিজিয়ে খাইয়ে দিল রুটি। অবুঝ সন্তানের ওই কীর্তির ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। শেষ পর্যন্ত ছোট্ট শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে বাবাকে ছেড়ে দিল স্থানীয় বাজার সমিতির সদস্যরা।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হন অনিক। পরে বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়।খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের শিশুসন্তান।  বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তা বাবার মুখে তুলে দেয় সে। বাবার অসহায় মুখ আর মেয়ের এমন মমতার দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়।

হৃদয়বিদারক ঘটনাটি মোবাইলে বন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এক স্থানীয় যুবক। নিমিষেই ওই মন খারাপের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, ছোট্ট শিশুসন্তান যখন বাবাকে রুটি খাইয়ে দিচ্ছিল,  তখনও তার হাত খুঁটিতে বাধা ছিল এবং পাশে উৎসুক জনতা মজা ভরে সেই দৃশ্য উপভোগ করছেন। নেটিজেনদের  অনেকেই উৎসুক জনতাকে তুলোধনা করেছে। পরিস্থিতি বেগতিক আকার নিতে পারে এমন আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই অনিককে মুক্তি দেওয়া হয়। তবে বামরাইল বাজারের এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, ‘এক শ্রেণির শিক্ষিত বদমায়েশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। অথচ তারা গ্রেফতার হলেও দুধেভাতে থাকতে দেখা যায়। আর সামান্য ছিচকে চুরির অপবাদে একজন দরিদ্র মানুষকে রাতভর খুঁটিতে বেধে রাখা এবং নির্যাতন করার বিষয়টি বড় উদ্বেগের।’

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো