জাতে গোঁড়া মুসলিম, ৮ বছর পর স্ত্রীকে পর্দার বাইরে আনলেন ইরফান

বিয়ের ৮ বছর পর স্ত্রীকে সামনে আনলেন ইরফান খান। স্ত্রীর মুখ লুকিয়ে রাখার জন্যে অতীতে একাধিকবার সমালোচনার সম্মুখীনও হয়েছেন ইরফান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট-বলিউডের মেলবন্ধন আজকের নয়! নায়িকা শর্মিলা ঠাকুরের সময়কাল থেকে বিষয় টি চলে আসছে। ভারতীয় ক্রিকেট খেলোয়াড় মনসুর আলি পতৌদিকে বিয়ে করে সমাজের সমস্ত স্টেরিওটাইপ ভেঙে দিয়েছিলেন ঠাকুর পরিবারের কন্যা শর্মিলা ঠাকুর। এরপর থেকেই বলিউড ও ভারতীয় ক্রিকেট দলের মিশেল চলেই যাচ্ছে। একাধিক ক্রিকেট তারকার সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম প্রায়শই গসিপ টপিক বনে যায়। যেমন দীপিকা পাড়ুকোনের সঙ্গে একসময় যুবরাজ সিংহ, ইরফান পাঠান সহ একাধিক খেলোয়াড়ের ডেটিং চলেছিল, আবার হরভজন সিংহ বিয়ে করেছেন বলিউড অভিনেত্রীকে, এখন তো আবার ট্রেন্ডিং নাম বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

প্রায় ৬ বছর সংসার করে ফেলেছেন তাঁরা, খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। এদিকে গতবছরেই কেএলরাহুলের সঙ্গে বিবাহ হয়েছে সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির। সুতরাং ক্রিকেট-বলিউডের মিশেল যুগ যুগ ধরে চলছে। স্বামীদের যেকোনও ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন তাঁদের স্ত্রীরাও। সে যে অভিনেত্রী হোক বা অন্য রাজনীতিবিদ। তখন স্বামীকে উৎসাহ দেওয়াই যেন তাঁদের স্ত্রীদের দায়িত্ব হয়ে পড়ে। কিন্তু এ যাবৎকাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বা নতুন খেলোয়াড়দের স্ত্রীদের মাঠে দেখা গেলেও প্রাক্তন ক্রিকেটার ইরফান খানের স্ত্রীকে কখনই দেখা যায়নি মাঠে বা মিডিয়া অ্যাপিয়ারেন্সে। এমনকী তাঁদের ছেলে মেয়ে হয়ে গেলেও সবর্দা মিডিয়ার আড়ালেই থাকতেন ইরফানের স্ত্রী।

ঐতিহ্যবাহী মুসলিম ধর্মের মানুষ তিনি, সর্বদা বোরখা পড়েই থাকতেন। তবে এবার আর সমস্ত সাসপেন্ড শেষ। বিয়ের ৮ বছর পর স্ত্রীকে সামনে আনলেন ইরফান খান। স্ত্রীর মুখ লুকিয়ে রাখার জন্যে অতীতে একাধিকবার সমালোচনার সম্মুখীনও হয়েছেন ইরফান খান। এবার আর আড়াল নয়, স্ত্রী সাফা বেগের ছবি সামনে আনলেন ইরফান। যিনি কিনা সৌন্দর্যে বলিউডের নায়িকাদেরও হার মানেন। এদিন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান তাঁর স্ত্রী সাফা বেগকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি আন্তরিক নোট ভাগ করে নিয়েছেন, “একটি আত্মার দ্বারা অসীম ভূমিকা আয়ত্ত – মেজাজ বৃদ্ধিকারী, কৌতুক অভিনেতা, সমস্যা সৃষ্টিকারী এবং আমার সন্তানদের অবিরাম সঙ্গী, বন্ধু এবং মা। এই সুন্দর যাত্রায় আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে পেয়ে ধন্য। শুভ ৮ তম আমার ভালবাসা।” একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, এই প্রথম পাঠানের স্ত্রীর মুখ দেখা গেল।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…