প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের 'থ্রি ইডিয়টস্'। ছাত্র আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’। ছাত্র আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লি। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। বিক্ষোভ রুখতে লাঠিচার্জ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া-সহ পুলিশের একাধিক কর্মকাণ্ডে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘ককরোচ’দের সঙ্গে অনশনে বসেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

ব্লকবাস্টার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস্’-এর আমির খানের ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি তাঁর জীবনের অনুকরণে তৈরি বলেই জানে দর্শক। কিন্তু দিন কয়েক আগে লন্ডনের একটি ইভেন্টে সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কথা বলার সময় আমির স্পষ্ট জানিয়েছিলেন, থ্রি ইডিয়টস্ মোটেও সোনমের জীবন থেকে অনুপ্রাণিত নয়। তাঁরা কেউই ছবির আগে সোনমকে চিনতেন না। এই ঘটনায় আমিরকে নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। দিল্লির বিক্ষোভের এমন আবহে শোনা গিয়েছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস্ পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যেখানে আরও অভিনয় করেছিলেন, আর. মাধবন, শারমান যোশি। জানা গিয়েছিল, ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি পুনরায় মুক্তি পাবে। কিন্তু এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন নির্মাতারা।

বুধবার, (২২ জুলাই) প্রযোজক বিধু বিনোদ চোপড়া ফিল্মস একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই প্রতিবেদনগুলোকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে। পাশাপাশি জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে শুধুমাত্র এইসব তথ্য জানার জন্যে সংস্থার আনুষ্ঠানিক বিবৃতির ওপর অপেক্ষা করুন। চেতন ভগতের উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ অবলম্বনে নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রটি। যা ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়। মুক্তির বহু বছর পরেও এর ব্যাপক জনপ্রিয়তা বজায় রয়েছে। এই বছরের শুরুতে আমির নিশ্চিত করেন যে, রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কাজ শুরু করেছেন। যেখানে আরও এক ইডিয়টস্ যোগ হবেন। সেটি সম্ভবত অক্ষয় কুমার হতে পারেন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী