‘এটা কি সঠিক সময়’, মেয়ের মরণোত্তর সম্মান নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঐন্দ্রিলার মা

পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলে মেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার জয়জয়কার, একদিকে ‘চন্দ্রযান ৩’-সফলতায় ISRO-বিজ্ঞানীর তালিকায় কৃতী বঙ্গসন্তানের জয়, অন্যদিকে জাতীয় স্তরে বাংলা ছবির নাম লেখানো, অর্থাৎ কালকক্ষ, ঝিল্লির জাতীয় পুরস্কার জয়। সব মিলিয়ে আমাদের দেশ মহান। আর এই সাফল্যের মধ্যেই গতকাল ঘোষিত হয়েছে বাংলার টেলিসম্মান অ্যাওয়ার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে শুরু হয়েছে টেলিসম্মান অ্যাওয়ার্ড। যেখানে সম্মানিত করা হয়, সারা বছরের টেলিভিশনে অভিনীত সেরার সেরা কলাকুশলীদের। যাই হোক, গতকাল আজীবন স্বীকৃতি হিসেবে অভিনেতা নিমাই ঘোষ এবং মরণোত্তর সম্মান পেলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত বছর ২০ নভেম্বর পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়েছেন ঐন্দ্রিলা।

দুইবার ক্যান্সারকে হারিয়েও জিততে পারলেন না অভিনেত্রী। শেষমেশ মৃত্যুর কাছে হার মানতে হল অভিনেত্রীকে। টানা ২০ দিন হাসপাতালে লড়াইয়ের পর অবশেষে একাধিকবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বাবা-মা-দিদি-প্রেমিককে ফেলে চিরতরে বিদায় নেন ঐন্দ্রিলা শর্মা। গতকাল তাঁকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে, টলিউডে তাঁর ক্ষতটা হয়তো কখনই ভরাট হবেনা। “মরণোত্তর কৃতি সম্মান নেওয়ার সময়” কান্নায় ভেঙে পড়েন প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা। একই মঞ্চে পুরস্কৃত হয়েছেন সব্যসাচী চৌধুরীও। অভিনেতাকে আগলেই বসেছিলেন ঐন্দ্রিলার মা। একটি সংবাদমাধ্যমে অভিনেত্রীর মা বলেন, “পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলে মেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল। এই কষ্টটা যে কী করে কমবে, কিছুতেই বুঝতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার জবাব নেই।”

তবে পুরস্কার নিয়েই বহরমপুর ফিরে গিয়েছেন অভিনেত্রীর মা। ঐন্দ্রিলার সঙ্গে যেন এখনও জড়িয়ে রয়েছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর নামটা। নিজের ভালোবাসা মানুষটি কে মৃত্যুর আগে কখনই কাঁধ ছাড়া করেননি অভিনেতা, প্রেমিকার মৃত্যুর কয়েক মাস পরে অভিনয় শুরু করেন তিনি। এখন আবার অট্র জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে অভিনয় করছেন সব্যসাচী।

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের