‘এ যেন আমার যুদ্ধকে সামনে থেকে দেখছি’, ট্রেলার দেখে ভেঙে পড়লেন রিয়েল মিসেস চ্যাটার্জি

জার্মানির দুঃখজনক গল্প থেকে স্পষ্ট। আমি আরিহা শাহের মা ধারার সঙ্গে যোগাযোগ করেছি, যার ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদের সকলকে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ঠিক আমার মতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং টলিউড স্টার অনির্বাণ ভট্টাচার্যের অভিনীত বহু প্রতীক্ষিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর ট্রেলার। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে ছবি। ছবিটির ঘোষণা হওয়ার পর থেকেই রানি অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। ছবির ট্রেলার উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কোলকাতার মেয়ে সাগরিকা সাগরিকা চট্টোপাধ্যায়ের বাস্তব জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবির ট্রেলার অনুযায়ী, কলকাতা ছেড়ে এক বাঙালি বধূ তাঁর স্বামীর সঙ্গে নরওয়ে পাড়ি দেন। সেখানেই কর্মরত তাঁর স্বামী। দুই সন্তান, স্বামীকে নিয়ে বিদেশের বুকে চুটিয়ে সংসার করছেন সাগরিকা। কলকাতার মতই সন্তানকে লালন-পালন করছিলেন তিনি। হাতে করে খাইয়ে দেওয়া, মাথায় টিকা লাগানো, সন্তানের কোলে নিয়ে তাঁদের সঙ্গে খেলা করা-আনন্দের সঙ্গে সন্তানরা মানুষ হচ্ছিল। যাঁদের একজনের নাম শু এবং অন্যদের নাম সূচি। কিন্তু সন্তানের সঙ্গে এমন আচরণ নরওয়ে সরকারের কাছে দৃষ্টিকটু।

নরওয়ে সরকারের চোখে রানি পাগল মা। তাঁর কাছে সন্তানদের রাখা যাবেনা। কারণ নরওয়ের মানুষদের সন্তান মানুষ করার স্টাইল সম্পূর্ণ ভিন্ন। আচমকাই একদিন নরওয়ে শিশু সুরক্ষা দফতর রানির কোল থেকে ছিনিয়ে নেয় তাঁর শু এবং সূচিকে। এরপরেই শুরু হয় মাতৃত্বের লড়াই। ভারতের সাহায্যে নিয়ে নরওয়ে সরকারের ছোবল থেকে একজন মা তাঁর সন্তানদের কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটাই গল্পে চিত্রিত করা হয়েছে। শেষে সে দেশের নাগরিকত্ব চলে যাবে বলে স্বামীও ছেড়ে দেয় সাগরিকার হাত। কলকাতায় এই নিয়ে সেই সময় অনেক লড়াই চলেছিল। চারিদিকে সাংবাদিক, ফেমেনিস্টরা দিকে দিকে সাগরিকার জন্যে প্রতিবাদে নেমেছিলেন। শেষে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় সন্তানদের। যে ছবি পর্দায় দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন রানি মুখোপাধ্যায়।

ছবির ট্রেলার দেখা মুগ্ধ রিয়েল মিসেস চ্যাটার্জি অর্থাৎ সাগরিকা চট্টোপাধ্যায়। যিনি বলেছেন, “আমার গল্প বলা দেখে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ট্রেলারটি দেখে আমার মনে হয়েছিল যে আমি আমার যুদ্ধকে পুনরুজ্জীবিত করছি। আমি বিশ্বাস করি যে লোকেদের এই গল্পটি জানা উচিত। আজও অভিবাসী মা/বাবা-মাদের সঙ্গে বিদেশে কীভাবে আচরণ করা হয় তা দেখা গুরুত্বপূর্ণ। যেমনটি জার্মানির দুঃখজনক গল্প থেকে স্পষ্ট। আমি আরিহা শাহের মা ধারার সঙ্গে যোগাযোগ করেছি, যার ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদের সকলকে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ঠিক আমার মতো। আমার সমর্থন নিঃশর্ত, এক মা থেকে অন্য মাকে। আমি আমার সন্তানদের ফিরিয়ে আনার জন্য যে দুঃখ এবং সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছিলাম তা প্রকাশ করার জন্য আমি রানি মুখার্জিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি নিজেই একজন মা। একটি মায়ের বেদনাদায়ক যাত্রা পর্দায় এত মর্যাদার সঙ্গে ফুটিয়ে তোলার জন্যে আমি অভিভূত, আমি ট্রেলার দেখে সত্যই ভেঙে পড়েছিলাম।” 

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের