‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ বছর আগে শুরু হয়েছিল পথচলা। দেখতে দেখতে সেই সম্পর্কই পেরিয়ে গেল পাঁচ বছরে। বিশেষ দিনটিকে নিজেদের মতো করে উদ্যাপন করলেন হৃতিক রোশন ও সাবা আজাদ। বৃহস্পতিবার সমাজমাধ্যমে সাবার সঙ্গে কাটানো বেশ কিছু অদেখা মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন হৃতিক। সঙ্গে লিখলেন ভালবাসায় ভরা ছোট্ট একটি বার্তা।সমুদ্রের ধারে সূর্যাস্ত। চারপাশে সোনালি আলো। সেই আবহে পাশাপাশি দাঁড়িয়ে হৃতিক ও সাবা। একটি ছবিতে ধরা পড়েছে তাঁদের এমনই একান্ত মুহূর্ত। অন্য ছবিতে বিমানের ভিতরে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে দু’জনকে। দু’জনের মাথায় হেডসেট, পরনে শীতের পোশাক। ছবিগুলিতে প্রকাশ পেয়েছে তারকা জুটির ব্যক্তিগত সময় কাটানোর বেশ কিছু ঝলক।

ছবিগুলি ভাগ করে হৃতিক লিখেছেন, ‘It’s our birthday… HAPPY 5th my love.’  অর্থাৎ, একসঙ্গে পথচলার পাঁচ বছর পূর্তিকে নিজেদের বিশেষ দিন হিসাবেই দেখছেন অভিনেতা। হৃতিকের এই পোস্টের পরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে চর্চা। শুভেচ্ছায় ভরেছে মন্তব্যের ঘরও। ২০২২ সালে হৃতিক ও সাবার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তার আগে অবশ্য তাঁদের একসঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে বলিপাড়ায় শুরু হয়েছিল জল্পনা। পরে কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে হাত ধরে একসঙ্গে হাজির হন দু’জনে। সেই থেকেই প্রকাশ্যে এসেছে তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত।

আরও পড়ুনঃ স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

পাঁচ বছর পূর্তিতে হৃতিকের এই পোস্ট যেন সেই পথচলারই কিছু অদেখা পাতা খুলে দিল। প্রেমের সম্পর্ক নিয়ে সাধারণত খব বেশি কথা না বললেও বিশেষ দিনে সাবাকে নিয়ে তাঁর এই পোস্ট নজর কেড়েছে অনুরাগীদের।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার