হিমেশ রেশমিয়ার পিতার শেষকৃত্যে তারকাদের ঢল, শ্রদ্ধা জানালেন শান, ফারাহ খানেরা

অভিনেতার বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ফারাহ খান, শান, অতুল অগ্নিহোত্রী, ইউলিয়া ভান্তুর এবং রমেশ তৌরানি। এবং সকলকেই সাদা পোশাকে হিমেশ রেশমিয়ার বাড়িতে আসতে দেখা যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল হতেই বলিউডের মুখভার। ফের শোকের ছায়া। বুধবার রাতে প্রয়াত হয়েছেন জনপ্রিয় সুরকার এবং কন্ঠশিল্পী হিমেশ রেশমিয়ার বাবা তথা বিখ্যাত সঙ্গীত পরিচালক বিপিন রেশমিয়া। বুধবার রাতে মুম্বইয়ে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন বিপিন রেশমিয়া। বৃহস্পতিবার দুপুরে শেষকৃত্যে সম্পন্ন হয়েছে হিমেশ রেশমিয়ার বাবার। বিপিন রেশমিয়ার শেষকৃত্যে সুরকার-অভিনেতা হিমেশ রেশমিয়ার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং সহকর্মীদের অংশ নিতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের জুহুতে হয়েছিল।

অভিনেতার বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ফারাহ খান, শান, অতুল অগ্নিহোত্রী, ইউলিয়া ভান্তুর এবং রমেশ তৌরানি। এবং সকলকেই সাদা পোশাকে হিমেশ রেশমিয়ার বাড়িতে আসতে দেখা যায় এবং গায়ক-অভিনেতাকে কাঁদতেও দেখা গিয়েছে পিতৃবিয়োগে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রচণ্ড শ্বাসকষ্ট এবং বয়সজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন হিমেশের বাবা। তাঁকে মৃত্যুর আগে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

রেশামিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বনিতা থাপার, বিপিন রেশমিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি ১৮ সেপ্টেম্বর রাত ৮:৩০ টায় মারা গিয়েছেন। ভিপিন রেশমিয়া ছোটবেলা থেকেই তার ছেলে হিমেশ রেশমিয়ার কর্মজীবনকে অগ্রসর করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি নিজেও একজন সুরকার, হিমেশের মেন্টর এবং গাইড ছিলেন। ১৯৯০-এর দশকে সলমান খানের সঙ্গে ছেলে হিমেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন বিপিন। তখন থেকেই হিমেশ এবং সালমানের মধ্যে সুন্দর সম্পর্ক। পেয়ার কিয়া তো ডরনা কেয়া-তে কয়েকটি গান দিয়ে শুরু হয়েছিল হিমেশের কেরিয়ার এবং দুলহান হাম লে যায়েঙ্গে, কাহিন পেয়ার না হো যায়ে, তেরে নাম এর মতো চলচ্চিত্রের জন্য সঙ্গীত তৈরি করেছেন হিমেশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল