চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার’, বিস্ফোরক দাবি নায়িকার আইনজীবীর

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর মামলায় জড়িয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এখনও তিনি ক্লিনচিট পাননি। প্রায় ২১৫ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে সুকেশের বিরুদ্ধে। আর তাঁর সঙ্গে সঙ্গেই নাম উঠে এসেছে বলিউডের একাধিক অভিনেত্রীর। জানা গিয়েছে, সুকেশের কাছ থেকে একাধিক দামী দামী উপহার নিয়েছেন জ্যাকলিন। এমনকি জ্যাকলিনের সঙ্গে সুকেশের একাধিক ঘনিষ্ঠ ছবি এখনও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুকেশ গ্রেফতার হওয়ার পরেই জানা যায়, সুকেশ তাঁর প্রাক্তন বান্ধবী জ্যাকলিনকে অবৈধ টাকা থেকেই বহুমূল্য উপহার পাঠিয়েছেন। জানাজানি হতেই ইডির তলব অভিনেত্রীকে। তারপর থেকে ইডির অনুমতি ছাড়া জ্যাকলিনের বিদেশে যাওয়া একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন কোর্ট। এদিকে গতকালই ইডি চার্জশিটে জ্যাকলিনের নাম তুলেছেন। কিন্তু অভিনেত্রী জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করছেন, তাঁর মক্কেল ষড়যন্ত্রের শিকার।

একটি বিবৃতিতে জ্যাকলিনের আইনজীবী উল্লেখ করেছেন, ‘‘তদন্তকারী সংস্থাগুলিকে সমস্তভাবে সহযোগিতা করছেন অভিনেত্রী। আজ অবধি জারি করা সমস্ত সমনেই হাজিরা দিয়েছেন জ্যাকলিন। কিন্তু তার পরও কেন হেনস্থা করা হচ্ছে তাঁকে? জ্যাকলিনকে নিয়ে রীতিমতো প্রতারণা করা হচ্ছে। জ্যাকলিন আরও বড় অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার।’’

এদিকে মুম্বইয়ের সংবাদমাধ্যম অনুযায়ী, দিল্লি আদালতে বুধবারই জ্যাকলিনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা করেছেন ইডি। কিন্তু নায়িকার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি এখনও। তবে ঘটনার পর জ্যাকলিন একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন, ‘আমি শক্তিশালী…। সব ভাল জিনিস আমার প্রাপ্য। একদিন নিশ্চয়ই আমার স্বপ্ন এবং লক্ষ্য দুই-ই পূরণ হবে। আমার সেই ক্ষমতা আছে।’ যদিও জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত জানান, এখনো পর্যন্ত ইডি অথবা আদালতে তরফে জ্যাকলিনের সঙ্গে কোনও রকমের যোগাযোগ করা হয়নি। অভিযোগের কোনও অনুলিপিও নায়িকার কাছে এসে পৌঁছয়নি।

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ