পর্ণগ্রাফিকাণ্ডে দীর্ঘদিন হাজতবাস করেছেন রাজ কুন্দ্রা, এবার সেই কাহিনী তাঁর বায়োপিকে

এবার পিঙ্কভিলার দেওয়া প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, খুব শীঘ্রই মুক্তি পাবে রাজ কুন্দ্রার প্রথম চলচ্চিত্র '63 Days Jail'।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের কাহিনীতে এবার নিজেই অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ২০২১ সালে পর্ণগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রীর ব্যবসায়িক স্বামী রাজ কুন্দ্রা। তাঁর বান্দ্রার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৮০ টির মতো ব্লু ফিল্মের ক্যাসেট। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছিল যে, তিনি উঠতি মডেলদের টাকার লোভ দেখিয়ে এই সমস্ত ছবিতে অভিনয় করাতেন। প্রায় ৩ মাস হাজতবাসের পর মুক্তি পেয়েছিলেন রাজ কুন্দ্রা। কিন্তু এখনও তাঁর বিরুদ্ধে আইনি মকুদ্দমা সজাগ। সে সময় স্বামীর এমন কাণ্ডে স্তম্ভিত অভিনেত্রী নিজের সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলেন।

আর্থার জেলে ছিলেন রাজ কুন্দ্রা। কিন্তু নিজের বিরুদ্ধে এই অভিযোগের ব্যাপারে আজও ছিল রয়েছেন তিনি। সম্প্রতি এক সূত্র অনুযায়ী, রাজ এবার তাঁর সঙ্গে ঘটা সমস্ত ঘটনার বিবরণ একটি চলচ্চিত্রের আকারে প্রকাশ করতে চলেছেন। যদিও এই ঘটনার এক বছর পর রাজ কুন্দ্রা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, “এক বছর আজ আর্থাররোড থেকে মুক্তি পেয়েছিলাম। শীঘ্রই সত্য প্রকাশ পাবে! ধন্যবাদ শুভাকাঙ্ক্ষীদের এবং ধন্যবাদ ট্রোলারদের, যারা আমাকে আরও শক্তিশালী করে তুলেছেন।” এবার পিঙ্কভিলার দেওয়া প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, খুব শীঘ্রই মুক্তি পাবে রাজ কুন্দ্রার প্রথম চলচ্চিত্র ’63 Days Jail’।

বিকাশের ঘনিষ্ঠ সূত্রের মতে, আসলে রাজ কুন্দ্রাকে নিয়ে বিতর্কের পরে একাধিক নির্মাতারা তাঁর জীবনের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলিকে একটি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র অনুযায়ী, চলচ্চিত্রটি রাজ কুন্দ্রার আর্থার জেলে কাটানো অভিজ্ঞতার সমস্ত বিবরণ নিয়ে প্রকাশিত হবে। সবচেয়ে বড় খবর, এই ছবিতে রাজ কুন্দ্রা নিজেই অভিনয় করবেন।তবে পরিচালকের নাম আপাতত গোপন রাখা হয়েছে। চলচ্চিত্রটির স্ক্রিপ্ট বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই ফ্লোরে যাবে। রিপোর্ট অনুসারে, রাজের জেলে কাটানো সময় থেকে জামিন পর্যন্ত সবটাই এখানে তুলে ধরা হবে। পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে ছবিটির বিষয়ে আরও বিশদ শীঘ্রই প্রকাশিত হবে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের