বিজয়ের ‘জন নয়গন’ ছবি ফাঁস কাণ্ডে বড় সাফল্য, সাইবার সেলের জালে ৬ অভিযুক্ত

অবশেষে তামিলনাড়ু সাইবার ক্রাইমের জালে এই ঘটনার ছয় অভিযুক্ত। তাঁদের গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নয়গন’ আইনি বিপাকে। মাস তিনেক আগেই ছবির মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর ও নির্মাতাদের যুদ্ধে মুক্তি আটকে গিয়েছে ছবির। কবে মুক্তি পাবে তার ঠিক নেই। এদিকে এই ছবি দিয়েই অভিনয় যাত্রা শেষ করেছেন বিজয়। তবে রাজনীতিতে সফলতার পর আবারও তিনি অভিনয়ে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি। তাই বিজয়ের শেষ চলচ্চিত্র দেখার জন্যে উদগ্রীব ভক্তরা। এমন আবহে দিন কয়েক আগেই অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়েছে ‘জন নয়গন’-এর হাই-ডেফিনিশন (এইচডি) প্রিন্ট। তা নিয়েই ধুন্ধুমার নেটমহলে। মুক্তির আগেই ছবির ক্লিপ অনলাইনে ছড়িয়ে দেওয়া নিয়ে চলচ্চিত্র তারকারাও নিন্দা জানিয়েছেন। অবশেষে তামিলনাড়ু সাইবার ক্রাইমের জালে এই ঘটনার ছয় অভিযুক্ত। তাঁদের গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে অবৈধভাবে ছবিটি ফাঁস হয়ে যাওয়ার পরেই প্রযোজক সংস্থা থানায় অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতেই ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি অনলাইনে চলচ্চিত্রটির ৩০০-র বেশি পাইরেটেড লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে। গত ৯ এপ্রিল বিজয়ের পুরো সিনেমাটি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। এরপরেই থানায় দ্বারস্থ হয় ছবির প্রযোজনা সংস্থা। অভিযোগের ভিত্তিতে রাজ্য সাইবার অপরাধ তদন্ত কেন্দ্রে ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন, কপিরাইট আইন এবং সিনেমাটোগ্রাফ আইনের অধীনে মামলাটি দায়ের করা হয়। বিভিন্ন দিক থেকে তদন্তের জন্য সাইবার ক্রাইম উইংয়ের অধীনে বিশেষ দল গঠন করে। এই দলগুলি ছবির ফাঁস হয়ে যাওয়া সমস্ত লিঙ্ক ব্লক করে দিয়েছে। এবং এই ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্তরা পাইরেটেড কন্টেন্ট ছড়ানোর জন্য ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম এবং শেয়ারড ড্রাইভ লিঙ্ক ব্যবহার করেছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়েছে। এছাড়া ছবির ৩০০টিরও বেশি লঙ্ঘনকারী লিঙ্ক ব্লক করার প্রসেসিং চলছে।

সাইবার ক্রাইম উইং ‘জন নয়গন’ বা অন্য কোনও কপিরাইটযুক্ত সামগ্রীর পাইরেটেড কপি ডাউনলোড, স্ট্রিম বা শেয়ার না করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে। এদিকে, কেভিএন প্রোডাকশনসও একটি বিবৃতি জারি করে জনগণকে অবিলম্বে অবৈধ লিঙ্কগুলি মুছে ফেলার আহ্বান জানিয়েছে। তবে অভিনেতা বিজয় তাঁর ছবির ফাঁস হয়ে যাওয়া ক্লিপিংয়ের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। কারণ তিনি এখন আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল, তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর হয়ে রাজনৈতিক প্রচারে ব্যস্ত। ছবিটিতে থালাপথি বিজয়, ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ এবং গৌতম মেনন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ৯ জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির কিছু দৃশ্যে দর্শকের অনুভূতিতে আঘাত হানতে পারে বলে চিহ্নিত করায় এর মুক্তি স্থগিত করা হয়।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের