দাদাগিরির মঞ্চ মাতালেন জাহ্নবী কাপুর

দাদাগিরির মঞ্চ মাতালেন জাহ্নবী কাপুর। সম্প্রতি 'দাদাগিরি আনলিমিটেড'-র সম্প্রচারিত প্রোমোতে দেখা গেল বিশেষ পর্বের ঝলক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দাদাগিরির মঞ্চ মাতালেন জাহ্নবী কাপুর। সম্প্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’-র সম্প্রচারিত প্রোমোতে দেখা গেল বিশেষ পর্বের ঝলক। আগামী ১৫ মে সম্প্রচারিত হবে পর্বটি। একের পর এক চমক নিয়ে আসা হচ্ছে দাদাগিরির মঞ্চে। এবারও তার ব্যাতিক্রম হল না। দাদাগিরির মঞ্চ জমিয়ে দিলেন শ্রীদেবী কন্যা। দাদার সঙ্গে খানিক কোমর দোলালেন তিনি, বললেন বাংলায় কথাও। 

প্রসঙ্গত মম ছবির প্রচারে এর আগে এসেছিলেন খোদ শ্রীদেবী। এবার এলেন তার কন্যা। ১৫ মের ওই  পর্বে থাকবেন জনপ্রিয় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা। আর সেই মঞ্চেই তাঁদের সঙ্গে খেলবেন জাহ্নবী। উপহার হিসাবে তাঁকে দেওয়া হল এক হাঁড়ি রসগোল্লা। যা পেয়ে যারপরনাই খুশি জাহ্নবী। বাংলাতে গানো শুনিয়েছেন তাকে প্রতিযোগীরা। সব মিলিয়ে জাহ্নবী যে কলকাতায় এসে বেজায় খুশি তা বোঝাই যাচ্ছে। বলে রাখা ভালো মায়ের মৃত্যুর পর পরই দাদা অর্জুন কাপুরের সঙ্গে কলকাতায় এসেছিলেন জাহ্নবী। তবে এবার এলেন একেবারে অন্য অবতারে। 

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত