‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

স্ত্রী শাবানা আজমিকে নিয়ে ফের গর্ববোধ করলেন বিখ্যাত চিত্রনাট্যকার-লেখক জাভেদ আখতার। কিন্তু এবার কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী শাবানা আজমিকে নিয়ে ফের গর্ববোধ করলেন বিখ্যাত চিত্রনাট্যকার-লেখক জাভেদ আখতার। কিন্তু এবার কেন? গত জুলাইয়ে ছাত্র আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় রাজধানী দিল্লি। নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং দেশের স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। তাঁদের সমর্থন করে আন্দোলনে যোগ দেয় জেনজি সমাজ। বিক্ষোভে সামিল হওয়ার কারণে পুলিশের লাঠিচার্জ, মারধরেরও শিকার হতে হয় বহু শিক্ষার্থীদের। এই ঘটনায় গোটা জেনজি সমাজ পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কেন্দ্রের কাছে একগুচ্ছ দাবি নিয়ে অনশনে বসেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। বলিউড তারকাদের মধ্যে সবার আগে এই আন্দোলনকে সমর্থন করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, প্রকাশ রাজ-রা।

শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, খোদ দিল্লিতে এসে সিজেপি-র সঙ্গে আন্দোলনে যোগ দেন শাবানা আজমি। প্রতিবাদীদের সঙ্গে একসঙ্গে হাঁটেন। এমনকি পুলিশের কাদানে গ্যাস ছোড়াতে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। তাও হাল ছাড়েননি। দেশের শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ করতে তিনিও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্দোলনে তাঁর বক্তব্যের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেত্রীর প্রতিবাদী রূপের প্রশংসা করেছেন ভক্তরা। স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতারও। সম্প্রতি একটি পডকাস্টে এই নিয়ে মুখ খুলেছেন প্রবীণ লেখক।

তাঁর কথায়, ‘শাবানার জন্যে আমি গর্বিত। তবে এই কাজ সে প্রথমবার করেনি। এখন তাঁর বয়স হয়েছে, তাই এরকম প্রতিবাদ তিনি কম করেন। ১৯৯৩ সালে মুম্বইয়ের কাফ প্যারেডের প্রতিবাদের সময় বস্তিবাসীদের সঙ্গে তাঁদের বাড়িঘর ভাঙার প্রতিবাদে নেমেছিলেন শাবানা, অনশনে বসেছিলেন। এই ঘটনায় মুম্বই পুলিশ তাঁকে এবং আরও ১৬ জনকে গ্রেফতার করেছিল। আমি তাঁকে জামিন করাতে থানায় গিয়েছিলাম। এইসব কাজে সে খুব সক্রিয়। আমাদের সম্পর্ক যখন গড়ে উঠছিল, তখন থেকেই শাবানা প্রতিবাদী মেজাজের। শাবানা যখন নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লি আন্দোলনে যোগ দিয়েছিল, তখন আমি লন্ডনে ছিলাম। তখন সে আমাকে ফোন করে জানায় যে, সে দিল্লির বিক্ষোভে যাচ্ছে। আমি জানতাম সে যাবেই। এটা বিবেকের ডাক। তবে আমি একবারও তাঁকে যেতে বারণ করিনি। যে মুহূর্তে সে আমাকে বলল যে আমি না গিয়ে থাকতে পারছি না, তখন আমি বুঝেছিলাম আমার পুরনো শাবানা জেগে উঠেছে, এবং তাঁকে কেউ আটকাতে পারবে না। আর সে ভালই করেছে! আমি তাঁর জন্য গর্বিত। তবে দিল্লি থেকে ফিরে সে এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়েছিল, যার কারণে তিনি দু-এক দিন পর মুম্বইয়ের ছাত্র বিক্ষোভে যোগ দিতে পারেনি।’ তবে সিজেপি-র বিক্ষোভের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এদিকে জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী শাবানা। কয়েক বছর প্রেমের পর তারা ১৯৮৪ সালে বিয়ে করেন। তাঁদের কোনও সন্তান নেই।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা