বলিউডের প্রথমযাত্রা শেষ করলেন জয়া আহসান, অভিজ্ঞতা জানালেন

একজন শিল্পী শেখার কোনও সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তাঁর বিস্তার এখন শুধু দুই বাংলাতেই আটকে নেই বলিউডেও প্রসারিত হয়েছে। গতবছর শেষে জয়া নিজেই জানিয়েছিলেন, বলিউডে অভিষেক করছেন তিনি তাও আবার প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বেঁধে। পরিচালক অবশ্য বাঙালি। সিনেমার নাম ‘করক সিং’। গতবছর ৭ ডিসেম্বর থেকে শুরু হয় তাঁর বলিউড সিনেমার শ্যুটিং। ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জনা-সহ বলিউডের নামকরা সব তারকারা। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। সম্প্রতি শেষ করলেন জয়া তাঁর সিনেমার প্রথম যাত্রা।

শুটিং শেষে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কাজের অভিজ্ঞতা। সঙ্গে শুটিংয়ের কিছু ছবি এবং প্যাকআপের কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে জয়া লেখেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।” জয়া আরও মনে করেন যে, “একজন শিল্পী শেখার কোনও সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।”

জয়া আহসান এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত এই ডিডেকটিভ গল্পধর্মী সিনেমাটির কাহিনি লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে রয়েছেন, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে। সিনেমাটির শ্যুটিং শেষ হলেও ঠিক কবে এই ছবি মুক্তি পাবে এই বিষয়ে কিছুই জানান নি তিনি। তবে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস