জয়া-সৌকর্য জুটিতে আসছে ‘কালান্তর’, বোঝাবে দেশভাগের যন্ত্রণা

সৌকর্য ঘোষালের নতুন ছবিতে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। বঙ্গভঙ্গের সমকালীন প্রেক্ষাপট উঠে আসবে এই ছবিতে ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইতিহাসের পাতায় বঙ্গভঙ্গের ঘটনা এক আলাদা মাত্রা পায়। এবার তা ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায়। আর সেই ছবির প্রধান মুখ হতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সৌকর্য ঘোষালের নতুন এই ছবিতে বঙ্গভঙ্গের সমকালীন প্রেক্ষাপটই উঠে আসবে।  থাকবে অরবিন্দ ঘোষ ও বাঘা যতীনের মত চরিত্ররাও। থাকবেন আরও অনেক বিপ্লবী চরিত্র। সেরকমই এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ছবির নাম হতে চলেছে ‘কালান্তর’।  জয়া আহসান ছাড়াও এই ছবিতে থাকবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

চিত্রনাট্য লেখার ক্ষেত্রে  পরিচালক জায়ার ভূমিকা রয়েছে। পরিচালক সৌকর্যের স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র এই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চিত্রনাট্য লিখতে গিয়ে যথেষ্ট কাটাছেঁড়া যে তাঁরা করেছেন সেকথা বলাই বাহুল্য। এই ছবিতে কৌশিক সেনের স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে জয়াকে।

অন্যদিকে পরিচালক তাঁর প্রতিটি বাংলা ছবির ক্ষেত্রেই এক অন্যরকমের রূপরেখা তৈরি করেছেন সেকথা বলাই বাহুল্য। ‘পেন্ডুলাম’ থেকে শুরু করে ‘রক্তরহস্য’ কিংবা ‘রেনবো জেলি’ সব ছবিতেই নিজের পরিচালক স্বত্বাকে আরও বেশি করে ঘষে মেজে নিয়েছেন সৌকর্য। আর তাই এমন ছবির প্রেক্ষাপট নিয়ে দর্শকদের আশা থাকছেই। জানা যাচ্ছে কলকাতা ও ঝাড়খন্ডের বেশকিছু জায়গায় চলবে ছবির শুটিং।  

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের