মানহানির মামলায় অ্যাম্বার হার্ডের থেকে পাওয়া অর্থ দান করার সিদ্ধান্ত জনির

যার মধ্যে আছে, মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মারলন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি চ্যারিটি, অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শেষের দিকে হলিউডের পাওয়ারফুল জুটি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলার নিষ্পত্তি ঘটে। যেটি এই বছরের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল। অভিনেতা তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির জন্য মামলা করেছিলেন। যখন অ্যাম্বার হার্ড অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য, নির্যাতনের অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, জনি ডেপ অ্যালকোহল পান করে তাঁকে প্রতিদিন শারীরিকভাবে নির্যাতন করতেন। এরপরই জনি ডেপ তাঁর কেরিয়ারের ক্ষতি করে দিয়েছেন অ্যাম্বার হার্ড, সেই অভিযোগে মানহানির মামলা করেন তিনি। এবং মামলায় জিতেও যান অভিনেতা। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুসারে, অভিনেতা প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের কাছ থেকে পাওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

জনি ডেপ প্রায় $1 মিলিয়ন সেটেলমেন্ট অর্থের একটি নির্দিষ্ট অংশ পাঁচটি বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করবেন বলে খবর৷ যার মধ্যে আছে, মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মারলন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি চ্যারিটি, অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স। প্রতিটি দাতব্যকে তিনি $200,000 ডলার করে দেবেন। খবরে আরও উঠে এসেছে, এইসব দাতব্য সংস্থাগুলি শিশুদের জন্যে, উপজাতি দের জন্যে, অসুস্থ ব্যক্তিদেরকে আর্থিকভাবে সাহায্য করে।

জনি মার্চ ২০১৯-এ অ্যাম্বারের বিরুদ্ধে $50 মিলিয়ন মানহানির মামলা দায়ের করেছিলেন। কাজের ফ্রন্টে, জনি ডেপকে সম্প্রতি ফরাসি নাটক, জিন ডু ব্যারিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। এই সিনেমাটির মাধ্যমেই তিনি দীর্ঘ তিন বছর পর রুপালি পর্দায় ফিরেছেন এই অভিনেতা। এদিকে মর্যাদাপূর্ণ 69তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাম্বার হার্ড একটি রেড-কার্পেটে উপস্থিত হবেন। এটি মানহানির মামলার পরে তাঁর প্রথম জনসাধারণের সামনে উপস্থিতি চিহ্নিত করে।

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির