বিজ্ঞাপণে বাংলা ভাষাকে নিয়ে ‘তামাশা’! পরেশ রাওয়ালের পর এবার আইনি বিপাকে নওয়াজউদ্দিন সিদ্দিকী

আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান দেয় এবং কোক স্টুডিও বাংলার মতো প্ল্যাটফর্মকে নিয়ে গর্ব করে, যা আমাদের বাংলার সম্মান ও প্রতিপত্তিকে অত্যন্ত গুরুত্ব দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ার নয়। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে গার্হস্থ্য হিংসার রেশ কাটতে না কাটতেই আবারও আইনি বিপাকে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন কলকাতার এক আইনজীবী। সৌজন্যে একটি বিজ্ঞাপণ। অভিযোগ, অভিনেতার সর্বশেষ পানীয়র বিজ্ঞাপণটিতে বাঙালিদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেই কারণে কলকাতার হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন ব্যানার্জি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং কলকাতার একটি আন্তর্জাতিক পানীয় জায়ান্টের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেছেন। গতবছর গুজরাতের এক বিজেপি অধিবেশনে ‘বাঙালিদের মাছ’ খাওয়াকে কেন্দ্র করে একটি বিস্ফোরক মন্তব্য করায় অভিযুক্ত হয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাঙালিদের ভাবাবেগে আঘাতের অভিযোগবিদ্ধ হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনে যে ‘তামাশা’ করা হয়েছে তা বাঙালিদের কাছে অবমাননাকর এবং বাঙালি সম্প্রদায়কে আঘাত করা হয়েছে। অভিযোগ অনুসারে, একটি জনপ্রিয় পানীয় জলের সংস্থার প্রধান বিজ্ঞাপনটি হিন্দিতে ছিল। তখন কোনো আপত্তি ছিলনা আবেদনকারীর। এরপর যখন বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং ওয়েবসাইটে, চলমান বিজ্ঞাপনটির বাংলা ডাবিং করা হয়েছে, তা অনেক বাঙালি ভালো চোখে দেখেনি। 

ভিডিওতে, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে একটি জোকস বলতে বলতে হাসতে দেখা যায়, যা বাংলায় রূপান্তর অনুযায়ী, ‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে’। সংলাপের এই অংশটি নিয়েই যত বিতর্কের সৃষ্টি। অপ্রত্যাশিতদের জন্য, বিজ্ঞাপণটি জনপ্রিয় বাংলা বাগধারাটির উপর ভিত্তি করে তৈরি, যা কিনা সোজা ভাষায়, “সোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙ্গুল বেকাতে হয়”। এর মানে হল আপনি যদি সহজভাবে কিছু অর্জন করতে না পারেন তবে আপনাকে এটি অর্জনের জন্য বাঁকা পথে যেতে হবে। আইনজীবী দিব্যায়ন ব্যানার্জী বলেছেন, হিন্দি বিজ্ঞাপনে তাঁর কোনও সমস্যা ছিল না, কারণ সেখানে আপত্তিকর কিছু নেই।  কিন্তু বাংলা সংস্করণ এটি আইনের ধারা 66A এবং ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারাকে আকর্ষণ করে। তবে পানীয় বিজ্ঞাপণ সংস্থাটি প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, বেভারেজ জায়ান্ট বাংলায় লিখেছেন, “আমাদের সাম্প্রতিক বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত এবং অবিলম্বে বাংলা মিডিয়া থেকে এই অনিচ্ছাকৃত ভুলটি প্রত্যাহার করছি।  আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান দেয় এবং কোক স্টুডিও বাংলার মতো প্ল্যাটফর্মকে নিয়ে গর্ব করে, যা আমাদের বাংলার সম্মান ও প্রতিপত্তিকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা আমাদের সেবা, নতুন বিনিয়োগ, সিএসআর এবং সামাজিক চেতনার মাধ্যমে রাষ্ট্রের সম্মান ও ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!