ভক্ত শ্যামের আকস্মিক মৃত্যুতে পুলিশি তদন্তের দাবি জুনিয়র এনটিআর-এর

শ্যামের মৃত্যু হল সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। শ্যামের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কোন পরিস্থিতিতে কীভাবে তিনি মারা গেলেন, তা না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের কাছে তারকারা যেন ভগবান তুল্য। তেমনি ভক্তদের তুষ্ট করতে তারকারাও নানা রকমভাবে ভক্তদের সারপ্রাইজ দিয়ে থাকেন, তাঁদের প্রয়াণে কেঁদে ওঠে মন। সোমবার জুনিয়র এনটিআর-এর ডাই-হার্ট-ফ্যান শ্যাম আত্মহত্যা করে মারা যান। আর ভক্তের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা নিজেও। জুনিয়র এনটিআর তাঁর ডাই-হার্ডের মৃত্যুর বিষয়ে একটি বিবৃতি জারি করে লিখেছেন, “শ্যামের মৃত্যু হল সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। শ্যামের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কোন পরিস্থিতিতে কীভাবে তিনি মারা গেলেন, তা না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিনা। আমি সরকারী কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানাচ্ছি।” অভিনেতার ধারণা শ্যামের মৃত্যুতে কোনও রহস্য লুকিয়ে রয়েছে। তাই আজ জুনিয়র এনটিআর তাঁর ভক্তের মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে একটি বিবৃতি জারি করলেন।

গতকাল শ্যামের রহস্যজনক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে জুনিয়র NTR-এর ভক্তরা৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, শ্যাম থাকতেন পূর্ব গোদাবরী জেলায়। তিনি একজন কলেজ ছাত্র। চিন্তলুরু গ্রামে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন শ্যাম। ভক্তরা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন৷ এমনকী জুনিয়র এনটিআর, পবন কল্যাণ, রামচরণ-সহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সেলিব্রিটি ভক্তরা ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় মাঠে নেমেছেন। জুনিয়র এনটিআর সোমবার তার প্রবল ভক্ত শ্যামের মৃত্যুর পরে একটি বিবৃতি জারি করেছেন। শ্যাম জুনিয়র এনটিআর-কে অনস্ক্রিন আইডল মানতেন। রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু আজ সকালে টুইটে জানিয়েছেন যে, “তাঁর মৃত্যুর আশেপাশে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি দৃঢ়ভাবে এই বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ করছি। অভিযোগ, এতে ওয়াইএসআরসিপি সদস্যরা জড়িত।”

এদিকে শ্যামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জুনিয়র এনটিআর ভক্তরা তাঁর বিচার দাবি করে আসছেন। এমনকি রাজনৈতিক নেতারাও শ্যামের বিচারের দাবিতে মাঠে নেমেছেন। এনটিআর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে, শ্যামের আকস্মিক মৃত্যুর কোনও কারণ নেই। পরিচালক মারুথিও টুইটারে গিয়ে লিখেছেন, “অনুরাগীরা তাঁদের নায়ক এবং ভাল সিনেমা সম্পর্কে ভাল জিনিস ছাড়া আর কিছুই আশা করবে না, একটি অল্পবয়সী ছেলে অজানা কারণে আমাদের ছেড়ে চলে যাওয়া দেখে দুঃখিত।” গত ১৯ মার্চ, শ্যাম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্যাম জানিয়েছিলেন, নিজের আইডলকে কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত। তিনি আমার অনুপ্রেরণা, নায়ক এবং ঈশ্বর। শ্যাম এনটিআর-এর দাস কা ধামকি-এর প্রি-রিলিজ ইভেন্টে মঞ্চে জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা করার জন্য সমস্ত নিরাপত্তা অতিক্রম করেছিলেন। উচ্চ নিরাপত্তার মধ্যেও মঞ্চে দৌড়ে এসে আরআরআর অভিনেতাকে জড়িয়ে ধরেন। কিন্তু জুনিয়র এনটিআর নিরাপত্তাদের বাধা দিয়ে তাঁকে বুকে জড়িয়ে নেন।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!