‘শুটিংকেই অগ্রাধিকার’, রামমন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যাচ্ছেন না জুনিয়র NTR

জুনিয়র NTR এই ইভেন্টের অংশ হতে পারবেন না। বর্তমানে জুনিয়র এনটিআর 'দেবরা' ছবির শুটিংয়ে ব্যস্ত। এই মূহুর্তে তাঁর শুটিং শিডিউল পুরোটাই ভরপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু দেশ নয়, গোটা বিশ্বের নজর এখন অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিকে। কয়েক যুগ ধরে অপেক্ষা রাম ভক্তদের সাধ পূরণ হতে চলেছে। তবে মন্দিরের কাজ এখনও বাকি, তবুও তড়িঘড়ি রামমন্দির উদ্বোধনে মজেছে কেন্দ্রীয় সরকার। তার পেছনে একটাই কারণ! লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর চোখে বিজেপির রাম নাম! যাই হোক, অযোধ্যার রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ১৭ জানুয়ারি ‘রাম লীলা’ নৃত্যনাট্য মঞ্চস্থ করেছেন। শুধু তাই নয়, ২২ জানুয়ারি রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে। যেদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলিউড এবং দক্ষিণের একাধিক সেলিব্রিটি-সহ প্রায় ৭,০০০ অতিথি। প্রধানমন্ত্রীর কথায়, রাম লালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় মহান গায়িকা লতা মঙ্গেশকরের শেষ শ্লোক ‘রাম ভজন’ বাজবে। এছাড়াও রাম লালার উদ্দেশ্যে দেশের একাধিক গায়ক তাঁদের অমূল্য কন্ঠের রাম ভজন উৎসর্গ করেছেন। যার মধ্যে আছেন, রবি কিষাণ, সোনু নিগম এবং কৈলাস খেরও।

তাঁরা সবাই অনুষ্ঠানের দিন স্বমহিমায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকার কথা রয়েছে, বিরাট-অনুষ্কা, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর-আলিয়া, রজনীকান্ত, রাম চরণ-উপাসনা, আল্লু অর্জুন-সহ একাধিক দেশের শীর্ষমানের তারকারা। শুধু সেলেবরাই নয়, রাজনীতিবিদ এবং শিল্পপতিরাও এতে অংশ নেবেন। এদিকে দক্ষিণী সিনেমার চিরঞ্জীবী, জুনিয়র এনটিআর, প্রভাসকেও অযোধ্যা রাম মন্দিরের আমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু নতুন আপডেট অনুযায়ী, জুনিয়র NTR এই ইভেন্টের অংশ হতে পারবেন না। বর্তমানে জুনিয়র এনটিআর ‘দেবরা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই মূহুর্তে তাঁর শুটিং শিডিউল পুরোটাই ভরপুর। তাই তিনি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। ‘দেবরা’-এর আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

সুতরাং ছবিটি মুক্তির আর মাত্র ৩ মাস বাকি, সম্পাদনার কাজ বাকি। এমন পরিস্থিতিতে একটু সময়ও নষ্ট করতে চান না জুনিয়র এনটিআর এবং দলের বাকিরা। সে কারণেই অভিনেতারা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। ‘দেবরা’ রচনা ও পরিচালনা করছেন কোরাতলা শিবা। এতে, জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করছেন, সাইফ আলি খান, জাহ্নবী কাপুর, শাইন টম চাকো সহ অনেক বড় তারকা রয়েছেন। এটি যৌথভাবে প্রযোজনা করছে যুবসাধা আর্টস এবং এনটিআর আর্টস। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘দেবরা’-এর পর, জুনিয়র এনটিআর ব্যস্ত থাকবেন হৃতিক রোশনের ছবি ‘ওয়ার 2’-এর শুটিংয়ে। ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। এই ফিল্মটি YRF-এর স্পাই ইউনিভার্সে তৈরি একটি ফিল্ম হতে চলেছে। এটি পরিচালনা করবেন অয়ন মুখার্জি। তবে এর আগে মুক্তি পাওয়া ‘ওয়ার’ ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!