জুনিয়র এনটিআর-এর সিংহদ্রি পুনঃপ্রকাশ, ভক্তদের পাগলামিতে আগুনে পুড়ল গোটা সিনেমা হল

নিমেষেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। বাজি-পটকা ফাটাতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার হয় ওই প্রেক্ষাগৃহটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর-এর জন্মদিন। ৪০ বছরে পা দিলেন তেলেগু সুপারস্টার। অভিনেতার জন্মদিন উপলক্ষে গত শুক্রবার ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জুনিয়র এনটিআর-এর ব্লকবাস্টার তেলেগু ছবি ‘সিমহাদ্রি’-আবারও তেলেগু রাজ্যে মুক্তি দেওয়া হয়। সেই কারণে অভিনেতার ভক্তরা ছবিটির গ্র্যান্ড ওপেনিং-এর জন্যে দারুণ চমকের আয়োজন করেছিলেন প্রেক্ষাগৃহেই। আর সেটি করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। শনিবার, বিজয়ওয়াড়ার একটি থিয়েটারের ভিতরে ভক্তদের পাগলামির জন্যে আগুন ধরে যায় প্রেক্ষাগৃহে। নিমেষেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। বাজি-পটকা ফাটাতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার হয় ওই প্রেক্ষাগৃহটি। কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়। যখন হলে সেলিব্রেশনের মেজাজে ছিলেন ভক্তরা তখন এই কান্ডটি ঘটে।

বিজয়ওয়াড়ার অপ্সরা থিয়েটারে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার একটি ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগুন লাগার পর শো বাতিল করতে হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশকর্মী, তাঁদের তৎপরতায় হল থেকে সবাই নিরাপদে বেরিয়ে আসে। এই ঘটনায়, অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এ ধরনের আচরণ সহ্য করা যায় না। সম্পত্তি ক্ষতির দায়িত্ব কে নেবে?’ আর একজন ব্যবহারকারী তেলেগুতে লিখেছেন, “এটি খুবই দুঃখজনক। থিয়েটার মালিককে কিছু অশান্ত ভক্তের শিকার হতে হল।”

এসএস রাজামৌলির স্টুডেন্ট নং 1-এর পর জুনিয়র এনটিআর-এর সঙ্গে সিমহাদ্রি ছিল তাঁর দ্বিতীয় সহযোগিতা। ছবিটি সপ্তাহান্তে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে পুনরায় মুক্তি পেয়েছে। সিমহাদ্রি প্রথম দিনেই 5.14 কোটির বেশি সংগ্রহ করেছে। জুনিয়র এনটিআর বর্তমানে তাঁর আসন্ন তেলেগু ছবি দেবরার শুটিং নিয়ে ব্যস্ত। যেটি চলচ্চিত্র নির্মাতা কোরাতলা শিবার সঙ্গে তাঁর দ্বিতীয় সহযোগিতা। ফিল্মটি তে আরও অভিনয় করছেন জাহ্নবী কাপুর এবং সাইফ আলি খান।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!