৭ বছর পর ভারতে পপতারকা জাস্টিন বিবার, গাইবেন অনন্ত-রাধিকার সঙ্গীতে

আন্তর্জাতিক পপ সেনসেশন জাস্টিন বিবার বৃহস্পতিবার ভোররাতে ভারতে এসেছেন। প্রতিবেদন অনুসারে, বিবার দম্পতির সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন, যা ৫ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গল্পটা যদি হয় ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির, তাহলে বিষয়টা তো একটু চমকপ্রদ হবেই, তা বৈকি! আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। চলতি বছরের শুরু থেকেই তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। পরপর দুটি প্রি-ওয়েডিং শেরিমণি সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার। আর তাতে সাক্ষী ছিলেন গোটা দেশবাসী। অনন্ত-রাধিকার প্রথম প্রি-ওয়েডিং অনুষ্ঠানে ছিল তারকাদের ঢল। শুধু তাই নয়, তিনদিন ধরে অনুষ্ঠান চলেছিল এবং মুম্বইতেই এই অনুষ্ঠান হয়। যাতে গেয়ে গিয়েছেন খোদ বিশ্বখ্যাত পপ তারকা রেহানা। এরপর অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং শেরিমণি সম্পন্ন হয় ফ্রান্সের ক্রুশে। সেখানেও গেয়ে গিয়েছেন খোদ শারিকা। অর্থাৎ বিদেশী তারকাদের ছাড়া কিছু ভাবতেই পারছেন না মুকেশ আম্বানি পরিবার।

ধন কুবের বলে কথা, অন্যান্যদের থেকে একটু আলাদা তো হবেই! যাই হোক, যাঁদের প্রি-ওয়েডিং অনুষ্ঠান এত ধুমধামভাবে হতে পারে, তাদের বিয়েতে তো সারা বিশ্ববাসী সাক্ষী থাকার মতো এক একটা চমক থাকবে তা বলাই বাহুল্য! গত ৩ দিন ধরে শুরু হয়েছে আম্বানি দের বাড়ির বিয়ের আগের প্রস্তুতি। গণবিবাহের আয়োজন করে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। মুম্বইতেই হবে তাঁদের বিয়ে। আজ তাঁদের সঙ্গীত। আর সঙ্গীতে রয়েছে বিশাল চমক। কারণ সকাল সকালই বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার চলে এসেছেন মুম্বইতে। তিনিই গাইবেন তাঁদের সঙ্গীতে। ভাবা যায়! যে পপতারকার গানগুলি ৮ থেকে ৮০ গোটা বিশ্ববাসীর প্রিয়, সেই পপতারকাকেই ছেলের বিয়েতে গাওয়াতে হয়ে এলেন মুকেশ আম্বানি। আন্তর্জাতিক পপ সেনসেশন জাস্টিন বিবার বৃহস্পতিবার ভোররাতে ভারতে এসেছেন। প্রতিবেদন অনুসারে, বিবার দম্পতির সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন, যা ৫ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে। তিনি এই অনুষ্ঠানের জন্যে ৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বৃহস্পতিবার সকালে বিবার মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছেন, যদিও পাপারাজ্জি গায়কের এক ঝলক দেখতে পারেননি, তার গাড়ির বহর বিমানবন্দর প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। বিবার ৭ বছর পর ভারতে এলেন। গায়ক ২০২২ সালে ভারতে একটি কনসার্টের ঘোষণা করেছিলেন, কিন্তু পরে তার স্বাস্থ্যের কারণে এটি বাতিল হয়। অনন্ত এবং রাধিকার সঙ্গীত অনুষ্ঠান ৫ জুলাই শুক্রবার মুম্বাইয়ে তাদের প্রাসাদিক বাসভবন অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে। এই দম্পতি ১২ জুলাই একটি ঐতিহ্যবাহী এবং তারকা-খচিত সম্পর্কের মধ্যে গাঁটছড়া বাঁধবেন। অনন্ত এবং রাধিকা এই বছরের শুরুর দিকে জামনগরে একটি জমকালো প্রাক-বিবাহের অনুষ্ঠান করেছিলেন, যাতে রিহানা, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং অন্যদের সহ কিছু বড় নাম মঞ্চে আগুন লাগিয়েছিল। পরে, একটি ফরাসি ক্রুজে তাদের দ্বিতীয় প্রি-ওয়েডিং ব্যাশের সময়, ক্যাটি পেরি, পিটবুল, দ্য ব্যাকস্ট্রিট বয়েজ এবং ইতালীয় অপেরা শিল্পী আন্দ্রেয়া বোসেলির মতো তারকাদেরকে বিবাহিত দম্পতি এবং অতিথিদের বিনোদন দিতে দেখা গেছে। এদিকে জাস্টিন বিবার মাস কয়েক আগেই ঘোষণা করেছেন তিনি বাবা হতে চলেছেন। হেইলি বিবারকে বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন জাস্টিন বিবার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল