এই মুহূর্তে

‘PCOS’-এর জটিলতা নিয়ে ভুগছেন কমল-কন্যা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি?

নিজস্ব প্রতিনিধি: পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং এন্ডোমেট্রিওসিসের মতো শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করার বিষয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান (Shruti Haasan)। এমনকী নায়িকার এই শারীরিক অবস্থা নিয়ে একটি গুঞ্জনও ওঠে, যে তিনি হাসপাতালে ভর্তি। এই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন নায়িকা। এখন ওভারিতে পলিসিস্টিক সিনড্রোম থাকার সমস্যা ঘরে ঘরে। এই বিষয়ে কয়েকদিন আগেই একটা ভিডিও শেয়ার করে তেলেগু সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান জানিয়েছিলেন যে, বহু মহিলা এই সমস্যায় ভুগছেন, মহিলাদের ক্ষেত্রে এই কষ্ট বেশ চ্যালেঞ্জিং। এই সমস্যায় তিনিও ভুগছেন এরপরেই গুজব ওঠে যে, এই রোগের জটিলতার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী।

এই ইস্যুতেই বারবার স্পটলাইট হচ্ছেন নায়িকা। তবে নায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার গুজব একটু বেশিই বাড়াবাড়ি। এদিন তাঁর পোস্টকে বিকৃতি করে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি তাঁর বিষয়ে যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে জানিয়েছেন, তিনি দিব্যি ভাল আছেন। তিনি এদিন হায়দ্রাবাদ থেকে কয়েকটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, একদম চনমনে আছেন তিনি। পাশাপাশি বলেছেন, “আমি অবিরাম কাজ করছি এবং সেরা সময় কাটাচ্ছি। শুধু স্পষ্ট করতে চেয়েছিলাম যে আমি কয়েকদিন আগে আমার ওয়ার্কআউট রুটিন এবং PCOS থাকার বিষয়ে একটি পোস্ট দিয়েছিলাম, যা অনেক মহিলার থাকে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং, কিন্তু এর মানে এই নয় যে আমি অসুস্থ বা কোনো ধরনের সংকটজনক অবস্থায় আছি।”

অভিনেত্রী আরও বলেন, “আজকেও আমাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি হাসপাতালে ভর্তি আছি কিনা, যা আমি স্পষ্টতই নই। আমি পুরোপুরি ভালো আছি। আমার অনেক বছর ধরে PCOS আছে, কিন্তু আমি এখন ঠিক আছি। তাই, আপনার উদ্বেগের জন্য আপনাকে ধন্যবাদ।” শ্রুতি হাসান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেক্সট পোস্টও শেয়ার করে লিখেছেন, “নারীদের স্বাস্থ্য নিয়ে আলোচনার প্রসঙ্গ এবার মুছে ফেলুন।” কাজের ফ্রন্টে, শ্রুতি বর্তমানে প্রভাস-অভিনীত সালার এবং নন্দামুরি বালাকৃষ্ণের আসন্ন সিনেমার শ্যুটিং করছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ