গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল ফের বাবা-মা হতে চলেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। সেই জল্পনাই এবার সত্যি হল। দ্বিতীয়বার মা হলেন শ্রীময়ী চট্টরাজ এবং তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। কৃষভি হল বড় দিদি। শনিবার সন্তান আসার সুখবর দিয়েছেন তারকা দম্পতি।  

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুসংবাদ  দিয়েছেন কাঞ্চন মল্লিক। কন্যা কৃষভির পরে তাঁদের কোল আলো করে এসেছে পুত্র সন্তান।  মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল পোস্টে তারকা দম্পতি লিখেছেন, ‘আজ আমাদের হৃদয় আর আমাদের সংসার আরও একটু পূর্ণ হল। আমাদের মেয়ে কৃষভির ছোট ভাই, কৃষিভ, আজ পৃথিবীতে এসেছে। আমাদের ছোট্ট পরিবার তিন থেকে চার সদস্যের হল। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আমরা ভীষণ আনন্দিত। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

সুখবর দেওয়ার পরেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন কাঞ্চন ও শ্রীময়ী। ছেলের নামও জানিয়েছেন অভিনেতা। মেয়ের নামের সঙ্গেই মিলিয়ে ছেলের নাম রেখেছেন কৃষিভ।  ২০২৪ সালের নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের প্রথম সন্তান, মেয়ে কৃষভি। সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা। এবারেও তার অন্যথা হয়নি। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক।  

 

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী