সাংসদ পদ নিয়ে বিতর্ক, মান্ডিতে কঙ্গনার নির্বাচন জয়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা

পিটিশনটি দায়ের করেছেন কিন্নুরের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী লাইক রাম নেগি। তিনি এই আবেদনের মাধ্যমে যুক্তি দেখিয়েছেন, নির্ধারিত শর্ত পূরণ করা সত্ত্বেও চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁর মনোনয়ন ইচ্ছা করে বাতিল করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চব্বিশের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিজেপির আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। রাজনীতি মহলে ডেবিউ করেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এখন তিনি হিমাচল প্রদেশের মাণ্ডির নতুন সাংসদ। কিন্তু শুরু থেকেই একাধিক বিতর্কে মুখ পুড়িয়েছেন অভিনেত্রী। নয়া দিল্লিতে লোকসভার সদস্য শপথ নিয়ে যাওয়ার সময় চণ্ডীগড় বিমানবন্দরে একজন CISF মহিলা জওয়ানের উপর অকারণে হাত তুলে বেশ বিপাকে পড়েছিলেন অভিনেত্রী, কিন্তু তাতেও কোনও ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর। এবার তাঁকে নিয়ে নয়া বিতর্ক। কঙ্গনার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনলেন হিমাচল প্রদেশের বন বিভাগের একজন প্রাক্তন কর্মী। এবং তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার (২৪ জুলাই) হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি জ্যোৎস্না রেওয়াল নোটিশ জারি করেছেন এবং ২১ অগস্টের মধ্যে কঙ্গনাকে আদালতে এসে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন।

কিন্তু কঙ্গনার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন প্রাক্তন বনকর্মী? হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনের বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাম নেগি নামক ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই ২১ আগস্টের মধ্যে কঙ্গনা রানাউতের জবাব চেয়েছেন হিমাচল প্রদেশ হাইকোর্ট। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাম নেগির অভিযোগ, ভোট কারচুপি করে জিতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর জেতার কথাই নয়, যদি না রাম নেগির মনোনয়ন পত্র বাতিল হত। পিটিশনটি দায়ের করেছেন কিন্নুরের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী লাইক রাম নেগি। তিনি এই আবেদনের মাধ্যমে যুক্তি দেখিয়েছেন, নির্ধারিত শর্ত পূরণ করা সত্ত্বেও চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁর মনোনয়ন ইচ্ছা করে বাতিল করা হয়েছিল। একপক্ষের ভোটে কঙ্গনা রানাউত জিতেছেন। এমন পরিস্থিতিতে কঙ্গনা রানাউতের নির্বাচন এবং তাঁর সাংসদ পদ বাতিল করা উচিত।

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে রাম নেগির মনোনয়নপত্র কোনো কারণ ছাড়াই প্রত্যাখ্যান করেছি ল রিটার্নিং কর্মকর্তা (মন্ডির জেলা প্রশাসক)। অর্থাৎ রিটার্নিং অফিসার কঙ্গনা রানাউতের পক্ষে ছিলেন। তাই রাম নেগির মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেন রিটার্নিং অফিসার। তাঁর বিরুদ্ধে দাবি, এ মামলায় কঙ্গনা রানাউতকে তিনি পক্ষ না করলে কঙ্গনা কিছুতেই নির্বাচনে জিততে পারতেন না। রাম নেগি একজন বন বিভাগের প্রাক্তন কর্মচারী। তিনি অকাল অবসর গ্রহণ করেছিলেন নির্বাচনে সামিল হওয়ার জন্যে। এবং মনোনয়নপত্র দাখিল করার সময় রিটার্নিং অফিসারের কাছে একটি ‘না বকেয়া’ শংসাপত্রও উপস্থাপন করেছিলেন। তবে বিদ্যুৎ, জল, টেলিফোন ইত্যাদি বিভাগ থেকে কোনও বকেয়া না পাওয়ার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, নেগি সব সার্টিফিকেট নির্ধারিত সময়ে পেশ করলেও রিটার্নিং অফিসার তা নাকচ করে দেন। জনপ্রতিনিধিত্ব আইনের ১০০ ধারার ভিত্তিতে, যদি আবেদনকারী তার মনোনয়নপত্রটি অবৈধভাবে দাখিল করে এবং তা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে আদালত তাকে অবৈধ ঘোষণা করতে পারে। এই কারণ দেখিয়ে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করেন।

নেগি অনুরোধ করেছিলেন যে, তিনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন যদি তার কাগজপত্র গ্রহণ করা হত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে ৭৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন কঙ্গনা রানাউত। এবং তিনি ৫.৩৭ লক্ষ ভোট পেয়েছিলেন এবং বিক্রমাদিত্য সিং প্রায় ৪.৬২ লক্ষ ভোট পেয়েছিলেন। বিতর্ক ও কঙ্গনা ওতোপ্রতোভাবে যুক্ত। কৃষক আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে কথা বলে বড়সড় বিপাকে পড়েছিলেন কঙ্গনা।তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে