জাতীয় পুরস্কার পেয়েই বলিউড নিয়ে বেফাঁস মন্তব্য, ঋষভ শেট্টিকে তুলোধনা নেটমহলের

তিনি জানান, 'বলিউড ভারতকে শিল্পের মাধ্যমে খারাপ আলো দেখায়, তাদের ধিক্কার। এই শিল্প চলচ্চিত্রগুলিকে বিশ্বব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কান্তারা’-ছবির জন্যে সেরা অভিনেতা হিসেবে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হয়েছেন কন্নড় সুপারস্টার ঋষভ শেট্টি। কান্তারা ছবিটি অভিনেতা নিজেই পরিচালনা করেছিলেন। তবে সেরা অভিনেতা হিসেবেই বিজেতা হয়েছেন ঋষভ শেট্টি। আগামী সেপ্টেম্বর থেকেই তিনি কান্তারা ২-এর শুটিং শুরু করবেন। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন ঋষভ শেট্টি। তবে পুরস্কার জিতেই বলিউড নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন অভিনেতা। এই মূহুর্তে ঋষভ, তাঁর আসন্ন ছবি ‘লাফিং বুদ্ধা’-এর প্রচার করছেন। আর প্রচারে গিয়েই কোনও একটি ইভেন্টে অভিনেতা ঋষভ “ভারতীয় চলচ্চিত্র, বিশেষ করে বলিউডকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন।

তিনি জানান, ‘বলিউড ভারতকে শিল্পের মাধ্যমে খারাপ আলো দেখায়, তাদের ধিক্কার। এই শিল্প চলচ্চিত্রগুলিকে বিশ্বব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এবং লাল গালিচা-স্বাগত জানানো হয়। আমার জাতি, আমার রাজ্য, আমার ভাষা আমার গর্ব। কেন এটা একটা ইতিবাচক নোটে দেখানোর চেষ্টা করছি না আমরা?’ অভিনেতার এই মন্তব্যের পরেই একজন নেটিজেন ‘কানতারা’ থেকে ঋষভের বিতর্কিত কোমর-চিমটি করার দৃশ্যটিও তুলে ধরেন। ছবিতে বলিউডের অনেক তারকা অভিনয় করেছেন। সেখানেই কোনো একটি অভিনেত্রীর কোমরে চিমটি দৃশ্য নিয়ে এখনও বিতর্কে জর্জরিত অভিনেতা।

তবে অভিনেতার এই মন্তব্যের প্রেক্ষাপটে ছিল, বলিউডের অশ্লীল দৃশ্য অর্থাৎ তিনি এই সমস্ত দৃশ্যের সাহায্যে না নিয়ে ভাল মানের ছবি করতে বলেছেন। তখনই অভিনেতার কান্তারা থেকে বিতর্কিত চিমটি দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একজন ব্যবহারকারী লিখেছেন, “সাফল্য সাময়িক, কিন্তু বলিউডে একজন মহিলার কোমর চিমটি কাটা একেবারেই সঠিক নয়। তাই আমি এই দক্ষিণের তারকাদের বেশিরভাগকেই ভন্ড বলে আখ্যায়িত করি। তারা শুধুমাত্র তাদের ভাষা নিয়ে উদ্বিগ্ন।” একজন ব্যবহারকারী লিখেছেন, “বলিউডই ভারতের একমাত্র শিল্প যা ভারতের বাইরের লোকেদের দ্বারা স্বীকৃত। তারা আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভারতীয় চলচ্চিত্রের জন্য বাজার উন্মুক্ত করেছে।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এমন ঈর্ষান্বিত আত্মা। ক্যাটার বলিউড বিদ্বেষী। তিনি বলিউডের দর্শকদের কাছে তার তৃতীয়-শ্রেণির ওভাররেটেড ফিল্মকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন যেটি পশু হত্যা, যৌন বিকৃত, মাংস খাওয়া, নারী নিপীড়ক ইত্যাদি দিয়ে তার আসল রঙ দেখায়।” গত সপ্তাহে রাজধানীতে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। ‘কান্তারা’ সেরা বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে। দক্ষিণ কন্নড়ের কাল্পনিক গ্রামে, ‘কানতারা’ শেট্টির চরিত্রকে অনুসরণ করে, ছবিটি তৈরি করা হয়েছে। আর জাতীয় পুরস্কার পাওয়ার পরে অভিনেতা কর্ণাটকের জনগণকে সেই পুরস্কার উৎসর্গ করেছেন।

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর