চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কথা দিয়েও রাখেননি, শো বাতিল করে আইনি জটে কপিল শর্মা

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন মুলুকে শো করার প্রতিশ্রুতি ও অগ্রিম নেওয়ার পরেও শো করেননি কপিল শর্মা। এবার এই কারণেই আইনি জটে বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা। নিউ ইয়র্ক কোর্টে তাঁর নামে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে Sai USA Inc নামে একটি কোম্পানির তরফে মামলা করা হয়েছে কমেডি কিং এর বিরুদ্ধে। সেখানে উল্লেখ করা হয়েছে মত ৬টি শো করার কথা ছিল তাঁর। কিন্তু ৫টি শো করার পর আর একটি শো তিনি করেননি। ক্ষতিপূরণ হিসাবে টাকা ফেরত দেওয়ার কথা বললে তাও ফেরত দেয়নি কপিল আর তাই তাঁর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।

Sai USA Inc এই সংস্থা অমিত জেটলি নামে এক ব্যক্তির। তাঁর এই সংস্থার তরফেই কপিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন করার জন্য। ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কপিল শো করেননি আর তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাতেও তিনি কোনও সহযোগিতা করেননি। নিউ ইয়র্ক কোর্টে চলছে এই মামলা। 

এই মুহূর্তে কপিল শর্মা শো এর জন্য নর্থ আমেরিকাতেই আছেন। যাওয়ার আগে শেষ করে গিয়েছেন ‘কপিল শর্মা শো’-এর চলতি সিজন। যা ৫ জুন সম্প্রচারিত হয়েছে। এই মুহূর্তে টরেন্টো ও ভ্যানকুভার থেকে পারফর্ম করছে কপিলের টিম। যেখানে রয়েছেন সুমনা চক্রবর্তী, কিকু শারদা, রাজীব ঠাকুর, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ। সেখান থেকে ইতিমধ্যেই নানা মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই ফুটে উঠেছে তাঁদের বিদেশ সফরের কিছু ঝলক। 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ