সারার মিষ্টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হল সারা আলি খান। খুব অল্প সময়ের মধ্যে একটার পর একটা অভিনয়ে প্রশংসিত হয়েছে সাইফ কন্যা। অভিনয়ে মন কেড়েছেন দর্শকদের। সোমবার (১২ আগস্ট) হল তাঁর জন্মদিন। সবে ২৯ পা দিলেন সারা। সকাল থেকেই পরিবার ও বন্ধুদের তরফে একের পর এক শুভেচ্ছা বার্তা পেয়ে চলেছেন সারা। এবার শুভেচ্ছা জানালেন মা করিনা কাপুরও। তাঁর সঙ্গে (সৎ মা) সারার সম্পর্ক প্রকাশ্যে বেশ ভালই। দুই পরিবারের মধ্যে যোগাযোগও রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। জন্মদিন আসতেই মেয়ে সারাকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি করিনা। এমনকী সাইফের সঙ্গে সারার মিষ্টি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

সারার ২৯ তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে করিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় সারা’। সঙ্গে হার্ট ইমোজি দিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন করিনা। দুটো মজার ছবিও পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা গিয়েছে, সারার সঙ্গে সাইফ। দুজনকে একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। সাদা কালো ছবিতে ক্যামেরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে সারা।

অপর একটি ছবিতে একদিকে দেখা গিয়েছে সারার ছোটবেলার ছবি, অন্যদিকে সারার এখনকার ছবি। সারার ছোটবেলার কিউট ছবির পাশেই রয়েছে তাঁর এখনকার ছবি। গোলাপী রঙের ড্রেসে নজর কেড়েছে সারা। এটা দেখে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন করিনাকে।

উল্লেখ্য, সাইফ আলী খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে হল সারা আলি খান। তার এক ভাই( ইব্রাহিম আলী খান) ও আছে। ২০১৮ সালে প্রথম ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিল সারা। তারপর থেকে সাইফ কন্যা বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। যেমন- ‘আতরঙ্গি রে’, ‘লাভ আজ কাল’ ইত্যাদি। তাঁকে আগামী অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডিনো’তে দেখা যাবে। এই ছবিটিতে আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, আলী ফজল, নীনা গুপ্তা, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং আরও অনেকেই অভিনয়ে দেখা যাবে। ছবিটি ২৯ নভেম্বর, ২০২৪ -এ মুক্তি পেতে চলেছে।

অন্যদিকে, কারিনাকে পরবর্তীতে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে। এই ছবিতে করিনা ছাড়াও অভিনয় করবেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অজয় ​​দেবগন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল