পারিশ্রমিক কমাতে রাজি হলেও ‘হেরা ফেরি 3’-তে অক্ষয়ের জায়গা দখল করছে কার্তিক

অক্ষয় আর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির অংশ থাকবেন না, এই ছবিতে তাঁর চরিত্র রাজুকে সম্পূর্ণ রূপে বাদ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে রীতিমতো তোলপাড়। বছরের পর ধরে ছবি করলেও বেশিরভাগ ছবিই ফ্লপের তকমা বহন করছে। অথচ তাঁরই পারিশ্রমিক বলিউডে ১০০ কোটি ছাড়িয়েছে। ফ্লপ ছবি করলেও পারিশ্রমিক কমাতে কিছুতেই নারাজ অক্ষয়। কিন্তু তাঁকে দিয়ে ছবি করিয়েও তাঁর অভিনীত বেশিরভাগ ছবিই বক্সঅফিসে অসফল।

হ্যাঁ, চলতি বছর শুরুর থেকে বলিউড খিলাড়ি কুমার অক্ষয়ের পারফরম্যান্স দেখলে সেটাই সবার আগে মনে আসে সবার। এদিকে দেশের অন্যান্য সুপারস্টারদের তুলনায় তাঁর অভিনীত ছবি বেশি মুক্তি পায়, কেননা তাঁর এক একটা ছবির শ্যুটিং করতে নাকি কয়েক মাস সময় লাগে। অতএব তাড়াহুড়োর জন্যই কি অক্ষয়ের ছবি বক্সঅফিসে সফলতার মুখ দেখছে না। কোথাও ফাঁক থেকে যাচ্ছে। উঠছে একাধিক প্রশ্ন।

এদিকে অক্ষয় কুমার অভিনীত হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে নাকি আর অক্ষয় কুমারকে দেখা যাবে না, সেই জায়গা নাকি দখল করছে কার্তিক আরিয়ান। তবে কি অক্ষয় কুমারের রাজত্ব এখানেই শেষ। কারণ ‘ভুল ভুলাইয়া 2’-তেও অক্ষয়ের জায়গায় কার্তিক আরিয়ান রীতিমতো রাজ করেছিল। এই ছবিও গোটা বিশ্বে দারুণ সফলতার মুখ দেখেছিল। সুতরাং অক্ষয়ের থেকে যুব সমাজ কার্তিককে এখন বেশি চাইছে। এই নিয়ে ইন্টারনেটে প্রচুর গুজবও রটেছে। এদিকে অক্ষয়ের বাৎসরিক ছবির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিকও। তবে এবার নাকি পারিশ্রমিক কমাতে রাজি হয়েছেন অক্ষয়।

সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমের আলোচনাসভায় যোগ দিয়ে খিলাড়ি কুমার জানিয়েছেন, ‘‘আমি বুঝতে পারছি সিনেমা দেখার ধরন বদলেছে। দর্শক এখন নতুন কিছু চাইছেন। সিনেমা হলে দর্শক না আসার কারণ কিন্তু আমরা! পুরনো ধ্যানধারণা ফেলে দিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রযোজক থেকে শুরু করে পরিবেশকদের বুঝতে হবে, এখন দর্শকের হাতে খরচ করার মতো অর্থের পরিমান খুবই কম। প্রয়োজনে আমি আমার পারিশ্রমিক ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমাতে রাজি আছি। শুধু আমার পারিশ্রমিক নয়, ছবি তৈরির খরচকেও কমাতে হবে শুধুমাত্র দর্শকের স্বার্থে।’’

এদিকে একটি সূত্র ইটাইমসকে বলেছে, “অক্ষয় আর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির অংশ থাকবেন না, এই ছবিতে তাঁর চরিত্র রাজুকে সম্পূর্ণ রূপে বাদ দেওয়া হয়েছে। হেরা ফেরি 3-তে অক্ষয়ের চরিত্র থাকবে না। এই ছবিতে কার্তিক আরিয়ান সম্পূর্ন নতুন চরিত্রে অভিনয় করবেন, যা হেরা ফেরির তৃতীয় কিস্তিতে উপস্থাপন করা হবে।” আনিস বাজমি পরিচালিত, হেরা ফেরি 3 পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে আবার একত্রিত করবে। এই ছবিতে কার্তিক আরিয়ান যোগ দেবেন। কার্তিক গত দুই বছরে নিজের দারুণ স্টারডম তৈরি করে ফেলেছেন। বিশেষত, ভুল ভুলাইয়া 2 তাঁকে নাম্বার 1-এ পৌঁছে দিয়েছে। পরিচালক লভ রঞ্জন কার্তিককে সুপার স্টারডমের পথে পৌঁছে দিয়েছেন। তাঁর কথায়, “আমি কার্তিকের জন্য এই সুপারস্টারডম আগে থেকেই দেখেছিলাম? অবশ্যই আমি জানতাম তাঁর সুপারস্টার হওয়ার যোগ্যতা রয়েছে। পেয়ার কা পঞ্চনামায় আরও দুই তরুণ আত্মপ্রকাশ করেছিল কিন্তু ভাগ্য কার্তিককে বেছে নিয়েছে। এটি তার ভাল কর্ম, প্রচুর ভাগ্য এবং কঠোর পরিশ্রম।”

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর