কালো জ্যাকেটে বেবি বাম্প ঢেকেই লন্ডন থেকে মুম্বই ফিরলেন ক্যাটরিনা কাইফ

ভিডিওটি ভাইরাল হতেই উত্তেজিত ভক্তরা মন্তব্য বিভাগে ভিড় জমিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "তিনি দেখতে খুব সুন্দর, মার্জিত এবং উত্কৃষ্ট"। আরেক ব্যবহারকারী লিখেছেন, "অবশেষে রানী ফিরে এসেছে"।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৩ মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন ক্যাটরিনা কাইফ। লন্ডনে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন তিনি মা হতে চলেছেন। ভিডিওতে দেখা গিয়েছিল, অভিনেত্রীর কালো কোর্টের মধ্যে দিয়ে স্পষ্ট দেখা গিয়েছিল তাঁর বেবি বাম্প। যে ভিডিওটি ভাইরাল হতেই অনেকে ভেবেছিল, পাপারাজ্জিদের ভয়ে ভিকি এবং ক্যাটরিনা কাইফ তাঁদের সন্তানের জন্ম লন্ডনেই দেবেন। কিন্তু সে গুঁড়ে বালি! এক্ষুনি মা হচ্ছেন না অভিনেত্রী। গতকালই লন্ডন থেকে মুম্বইতে ফিরেছেন অভিনেত্রী। মুম্বই বিমানবন্দরে সম্পূর্ণ কালো পোশাকে ক্যাটরিনাকে দেখা যায়। তবে তাঁর বেবি বাম্পের কোনও চিহ্ন মেলেনি। কিন্তু তিনি কেন, এই প্রকট গরমে কেন কালো মোটা লম্বা জ্যাকেট গায়ে জড়ালেন ক্যাটরিনা, সেটাই ভাবাচ্ছে অনুরাগীদের।

যাই হোক, আপাততঃ এটা নিশ্চিত যে, এক্ষুনি মা হচ্ছেন না অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলি ডিভা ক্যাটরিনা কাইফ। বিয়ের দু’বছর হতে চলল, এখনও তাঁরা কোনও সুখবর দেননি। তাই অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, কবে তারকা জুটি সুখবর দেবেন। ক্যাটরিনা কাইফ ১৯৯৯ সালে বুম দিয়ে বলিউডে তার যাত্রা শুরু করেছিলেন। সুতরাং বলিউডে তাঁর ২৫ বছর পার হয়েছে। লন্ডনে সময় কাটিয়ে মুম্বই ফিরেছেন তিনি। মুম্বাই বিমানবন্দরে তার আসার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওতে, ক্যাটরিনা কাইফ গাড়িতে ওঠার আগে প্যাপসের দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই উত্তেজিত ভক্তরা মন্তব্য বিভাগে ভিড় জমিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “তিনি দেখতে খুব সুন্দর, মার্জিত এবং উত্কৃষ্ট”। আরেক ব্যবহারকারী লিখেছেন, “অবশেষে রানী ফিরে এসেছে”। সম্প্রতি, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল লন্ডনে তাদের সময় কাটানোর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে ক্যাটরিনা ও ভিকিকে হাতে হাত রেখে হাঁটতে দেখা গিয়েছিল। কিন্তু যখনই দু’জনে একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন, তখনই ক্যাটরিনা দেখতে পান যে, তাঁর একজন ভক্ত তাদের ভিডিও করছে, তখনই তিনি ভিকিকে থামিয়ে দেন। তারপর তারা কয়েক কদম পিছিয়ে যায় ফুটপাতে। কাজের ফ্রন্টে, ক্যাটরিনা কাইফকে শেষবার বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাসে। এর আগে টাইগার 3-এর তৃতীয় কিস্তিতে সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছিল। মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, শাহরুখ খান, ঋদ্ধি ডোগরা এবং মিশেল লি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল